News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সুখ দুঃখের কথা জানতে কৃষ্ণপুর বিধানসভা এলাকা চষে বেড়ালেন জনজাতি কল্যাণ মন্ত্রী
Image

সুখ দুঃখের কথা জানতে কৃষ্ণপুর বিধানসভা এলাকা চষে বেড়ালেন জনজাতি কল্যাণ মন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ মার্চ৷৷ জাতি জনজাতি উভয় অংশের মানুষের সুখ দুঃখের কথা শুনতে কৃষ্ণপুর বিধানসভা এলাকায় ছুটে গেলেন এই এলাকা থেকে নির্বাচিত বিধায়ক তথা মন্ত্রী বিকাশ দেববর্মা৷ ২০২৩ বিধানসভায় ২৯ কৃষ্ণপুর কেন্দ্রে বিজেপি দলের মনোনয়ন পেয়ে এলাকাবাসীদের  কথা দিয়েছিলেন জয়ী হলে এলাকার উন্নয়নে অন্তত সপ্তাহে একদিন এলাকার মানুষের সঙ্গে দেখা করবেন এবং অভাব অভিযোগ শুনবেন৷ যেমন কথা তেমন কাজ৷ নির্বাচনে জয়ী হয়ে মন্ত্রীত্ব পেয়েই প্রাথমিক গুরুত্ব নিজ বিধানসভা এলাকার উন্নয়ন৷ শনিবার সেই উদ্যেশ্যেই ২৯ কৃষ্ণপুর বিধানসভার বিধায়ক বিধায়ক তথা জনজাতি কল্যান দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা  বেরিয়ে পরেন নিজ বিধানসভা এলাকা সফরে৷ এদিনে  উনার সংগে ছিলেন বিভিন্ন দপ্তরের আধিকারিক সহ স্থানীয় নেতৃত্বরা৷ সফর কালে  মন্ত্রী বিকাশ দেববর্মা  জানান পিছিয়েপড়া এলাকা বিশেষ করে আঠারোমুড়া পাহাড়ের বিভিন্ন অঞ্চলে বসবাসকারী মানুষের সাথে কথা বলেন, তাদের কিকি সসস্যা রয়েছে সে সম্পর্কে অবগত হয়েছেন৷ আগামীদিনে সসস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হবে বলেও তিনি জানান৷  অন্যদিকে একই দিনে ২৯ কৃষ্ণপুর বিধানসভার অধীন উত্তর কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ে দল এবং সংগঠনের সমন্বয়ের মাধ্যমে উন্নয়ন মুলক কাজের লক্ষে এক বৈঠক করেন মন্ত্রী বিকাশ দেববর্মা৷ এদিনের এই বৈঠকে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন কৃষ্ণপুর মন্ডলের সভাপতি তপন নম, পঞ্চায়েতের সরকারি প্রতিনিধি সহ স্থানীয় নেতৃত্বরা৷

Releated Posts

স্বশাসিত জেলা পরিষদ বামফ্রন্টের ধারাবাহিক লড়াইয়ের ফল: মানিক সরকার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ত্রিপুরার উপজাতি অধ্যুষিত এলাকার স্বশাসিত জেলা পরিষদ গড়ে ওঠার পেছনে বামফ্রন্ট সরকারের ধারাবাহিক আন্দোলন ও লড়াইয়ের…

ByByReshmi Debnath Sep 10, 2026

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top