News Flash

  • Home
  • প্রধান খবর
  • পড়ুয়া ও শিক্ষকের হাতে নিগৃহীত বিজেপি-র শিক্ষক নেতা
Image

পড়ুয়া ও শিক্ষকের হাতে নিগৃহীত বিজেপি-র শিক্ষক নেতা

কলকাতা, ২৪ মার্চ (হি স)। শুক্রবার একদল পড়ুয়া ও শিক্ষকের হাতে নিগৃহীত হয়েছেন ভারতীয় যুব জনতা মোর্চার প্রাক্তন রাজ্য সহ সভাপতি ও সক্রিয় বিজেপি কার্যকর্তা অধ্যাপক ড. সৌগত বাগচী। আহত হয়ে তিনি হাসপাতালে আসেন। এ ব্যাপারে কাউকে গ্রেফতারের খবর মেলেনি।

সৌগতবাবু সাউথ মালদা কলেজের বাংলা বিভাগের অধ্যাপক। তাঁর অভিযোগ, আমি আজ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে খাতা জমা দিতে এসেছিলাম। তৃণমূলের কিছু ছেলে আমার সাথে দুর্ব্যবহার করে। তারা কন্ট্রোলার সেকশনের কর্মী। আমি প্রতিবাদ করে কন্ট্রোলারের কাছে মৌখিকভাবে অভিযোগ জানাই।

প্রায় ৪০ মিনিট পরে সাড়ে তিনটা নাগাদ আমাকে কন্ট্রোলারের ঘরে ডাকা হয়। ২৫-৩০ টা ছেলে আমাকে হেনস্থা করে। অভি এবং রাজু ঘোষ নামে দুটি ছেলে ওদের নেতৃত্বে ছিল। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক সৌগত পাল-সহ কিছু ছেলে মিলে আমি যে চেয়ারে বসি সেই চেয়ার থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। চড় থাপ্পড় মারে। একটু পরে এক পাশে ডেকে নিয়ে সৌগত পাল আমাকে চেয়ারে বসিয়ে গলা টিপে ধরে।

আমি প্রতিহত করার চেষ্টা করলে তিনি আমাকে তিন চারবার একইভাবে মারতে উদ্যত হন। আমি যদি না ঠেকানোর চেষ্টা করতাম তাহলে হয়তো আজকে আমার মৃত্যু হতো। এ মত অবস্থায় কন্ট্রোলার বিশ্বরূপ সরকার এবং বাংলা বিভাগের প্রধান সাধন সাহা নীরব দর্শকের ভূমিকা পালন করেন।

দোষীদের শাস্তির দাবিতে এর পর গৌড় বঙ্গ বিশ্ববিদ্যালয় কন্ট্রোলারের ঘরের সামনে অবস্থান বিক্ষোভে বসি। আমি আমার জীবনহানির সম্ভাবনা দেখছিলাম। সন্ধ্যা ছ’টার পর মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে আমাকে আহত অবস্থায় আনা হয়। সেখানে প্রাথমিক শুশ্রূষার পর তিনি ইংলিশবাজার থানায় গিয়ে বিশদে জানান। এ ব্যাপারে কাউকে গ্রেফতারের খবর মেলেনি।

Releated Posts

স্বচ্ছতা ও বৃহত্তর অংশগ্রহণের মাধ্যমে সরকারি ক্রয় ব্যবস্থায় পরিবর্তন আনছে জিইএম: মোদি

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): স্বচ্ছ প্রক্রিয়া, বৃহত্তর অংশগ্রহণ এবং উন্নত সুযোগের মাধ্যমে সরকারি ই-মার্কেটপ্লেস (জিইএম) ভারতে সরকারি ক্রয়…

ByByNews Desk Aug 11, 2026

শিক্ষার্থী আন্দোলন নিয়ে ‘দ্বিচারিতা’, রাহুল গান্ধীকে ফের নিশানা বিজেপির

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ‘দ্বিচারিতা’র অভিযোগ তুলে আক্রমণ আরও…

ByByNews Desk Aug 11, 2026

প্রতিটি ঘরে ‘হর ঘর তিরঙ্গা’কে উৎসবে পরিণত করি: সক্রিয় জনঅংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): আগামী ১৫ আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে দেশবাসীকে সক্রিয়ভাবে অংশ নেওয়ার…

ByByNews Desk Aug 11, 2026

ঝাড়খণ্ডে পড়ুয়াদের আন্দোলন ও সংসদ অচল নিয়ে মকর দ্বারে মুখোমুখি এনডিএ-বিরোধীরা

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে পড়ুয়াদের আন্দোলনে পুলিশি পদক্ষেপ এবং সংসদে বারবার অধিবেশন ব্যাহত হওয়া নিয়ে মঙ্গলবার সংসদের…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top