News Flash

  • Home
  • প্রধান খবর
  • কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল-সহ ১৪ বিরোধী দল
Image

কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল-সহ ১৪ বিরোধী দল

নয়াদিল্লি, ২৪ মার্চ (হি.স.) : কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার করা হচ্ছে, এই অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল তৃণমূল কংগ্রেস-সহ দেশের ১৪টি বিরোধী দল। বিরোধী দলগুলির অভিযোগ, সিবিআই, ইডির মতো কেন্দ্রীয় এজেন্সিগুলি কেবল বিজেপি বিরোধী দলগুলিকে টার্গেট করে চলেছে। আগামী ৫ এপ্রিল এই মামলার শুনানি হতে পারে দেশের সর্বোচ্চ আদালতে।

মামলাকারী বিরোধী দলগুলির আরও অভিযোগ, যে নেতারা বিজেপিতে যোগদান করেছেন, তাদের বিরুদ্ধে অভিযোগ থাকলেও সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিচ্ছে না ইডি বা সিবিআই। যদিও দেশের প্রধান শাসকদলের তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। বিজেপির তরফে বলা হয়েছে, কেন্দ্রীয় এজেন্সি স্বাধীনভাবে কাজ করে চলেছে।
তৃণমূল কংগ্রেস ছাড়াও সুপ্রিম কোর্টে মামলা দায়েরকারী এই ১৪ বিরোধী দলের তালিকায় রয়েছে কংগ্রেস, আম আদমি পার্টি, জনতা দল(ইউ), ভারত রাষ্ট্র সমিতি, রাষ্ট্রীয় জনতা দল, সমাজবাদী পার্টি, শিবসেনা-উদ্ধব ঠাকরে, ন্যাশনাল কনফারেন্স, জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি, বাম ও ডিএমকে।

Releated Posts

ভারত-মোনাকো সম্পর্ক আগামী দিনে নতুন উচ্চতায় পৌঁছাবে: পীযূষ গয়াল

নিস/নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): ভারত ও মোনাকোর দ্বিপাক্ষিক সম্পর্ক আগামী বছরগুলিতে নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন…

ByByNews Desk Jun 17, 2026

সিএমআরএল-এক্সালজিক মামলায় ইডির জেরার মুখে পিনারাই বিজয়নের কন্যা ভীণা বিজয়ন

কোচি, ১৭ জুন (আইএএনএস): সিএমআরএল-এক্সালজিক আর্থিক লেনদেন সংক্রান্ত মামলায় জিজ্ঞাসাবাদের জন্য বুধবার কোচিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র দফতরে হাজির…

ByByNews Desk Jun 17, 2026

টেলিগ্রাম বন্ধের আগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাওয়া উচিত, কেন্দ্রকে আক্রমণ খাড়গের

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): নিট পরীক্ষা এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বারবার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার কেন্দ্রীয়…

ByByNews Desk Jun 16, 2026

জিটিএ-র কার্যকলাপে ব্যাপক দুর্নীতির তদন্ত হবে: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

কলকাতা, ১৬ জুন (আইএএনএস): দার্জিলিং, কালিম্পং ও কার্শিয়াং পাহাড়ি এলাকার প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত স্বশাসিত সংস্থা গোরখাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ)-র…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top