News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গকুলনগরে যুব মোর্চার রক্তদান শিবির অনুষ্ঠিত
Image

গকুলনগরে যুব মোর্চার রক্তদান শিবির অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ মার্চ৷৷ মঙ্গলবার কমলাসাগর যুব মোর্চার উদ্যোগে গকুলনগর রাস্তার মাথা কমিউনিটি হল ঘরে রক্তদান শিবিরের আয়োজন করা হয়৷  গকুলনগর রাস্তার মাথা কমিউনিটি হল ঘরে ভারত মায়ের ছবিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে রক্তদান শিবিরের  উদ্বোধন করলেন রাজ্য বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য৷ উপস্থিত ছিলেন কমলাসাগর বিধানসভার বিধায়িকা অন্তরা সরকার দেব ,বিশালগড় ব্লক চেয়ারপারসন ছন্দা দেববর্মা, জেলা যুব মোর্চার সভাপতি দীপ্তনু দাস, কমলাসাগর যুব মোর্চার সভাপতি চন্দন বণিক প্রমূখ৷ যুব মোর্চা আয়োজিত রক্তদান শিবিরে আলোচনা করতে গিয়ে প্রদেশ সভাপতি উল্লেখ করেন সকল কার্যকর্তা নির্বাচনের জন্য কাজে  ব্যস্ত ছিলেন৷ তাই রাজ্যে রক্তের স্বল্পতা দেখা দিয়েছে৷  রাজ্যের সকল জেলায় যুব মোর্চা ,মহিলা মোর্চা ও সকল কার্যকর্তা রক্ত দান করে  চলেছেন রক্তের স্বল্পতা মিটানোর জন্য৷  সকল কার্যকর্তা যেভাবে রক্তদানে এগিয়ে আসছেন  সেজন্য সকল কার্যকর্তাকে ধন্যবাদ জ্ঞাপন করেন বিজেপির প্রদেশ সভাপতি৷ কমলাসাগর যুব মোর্চার উদ্যোগে রক্তদান শিবিরে ৫০ জন রক্তদাতা রক্ত দান করেন৷

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top