নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ মার্চ৷৷ মঙ্গলবার কমলাসাগর যুব মোর্চার উদ্যোগে গকুলনগর রাস্তার মাথা কমিউনিটি হল ঘরে রক্তদান শিবিরের আয়োজন করা হয়৷ গকুলনগর রাস্তার মাথা কমিউনিটি হল ঘরে ভারত মায়ের ছবিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে রক্তদান শিবিরের উদ্বোধন করলেন রাজ্য বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য৷ উপস্থিত ছিলেন কমলাসাগর বিধানসভার বিধায়িকা অন্তরা সরকার দেব ,বিশালগড় ব্লক চেয়ারপারসন ছন্দা দেববর্মা, জেলা যুব মোর্চার সভাপতি দীপ্তনু দাস, কমলাসাগর যুব মোর্চার সভাপতি চন্দন বণিক প্রমূখ৷ যুব মোর্চা আয়োজিত রক্তদান শিবিরে আলোচনা করতে গিয়ে প্রদেশ সভাপতি উল্লেখ করেন সকল কার্যকর্তা নির্বাচনের জন্য কাজে ব্যস্ত ছিলেন৷ তাই রাজ্যে রক্তের স্বল্পতা দেখা দিয়েছে৷ রাজ্যের সকল জেলায় যুব মোর্চা ,মহিলা মোর্চা ও সকল কার্যকর্তা রক্ত দান করে চলেছেন রক্তের স্বল্পতা মিটানোর জন্য৷ সকল কার্যকর্তা যেভাবে রক্তদানে এগিয়ে আসছেন সেজন্য সকল কার্যকর্তাকে ধন্যবাদ জ্ঞাপন করেন বিজেপির প্রদেশ সভাপতি৷ কমলাসাগর যুব মোর্চার উদ্যোগে রক্তদান শিবিরে ৫০ জন রক্তদাতা রক্ত দান করেন৷

গকুলনগরে যুব মোর্চার রক্তদান শিবির অনুষ্ঠিত
Tags:
Releated Posts
সেকেরকোট চৌমুহনী বাজারে ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি ব্যবসায়ীদের
আগরতলা, ১৩ জুন: আমতলী থানার অধীন সেকেরকোট চৌমনী বাজারে এক ব্যবসায়ীর বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে প্রশাসনের কাছে লিখিত…
‘বুথ চলো অভিযান’-এ জনসংযোগে জোর, চাকমাঘাটে বুথ সভায় উন্নয়নের আশ্বাস মন্ত্রী বিকাশ দেববর্মার
আগরতলা, ১৩ জুন: বিজেপির সাংগঠনিক ভিত্তি আরও মজবুত করার লক্ষ্যে রাজ্যজুড়ে চলমান ‘বুথ চলো অভিযান’-এর অংশ হিসেবে শনিবার…
ভাল্লুকের হামলায় গুরুতর জখম বৃদ্ধ, বনদপ্তরের ভূমিকা নিয়ে ক্ষোভ গ্রামবাসীদের
আগরতলা, ১৩ জুন: সিপাহীজলা জেলার পূর্ব সিমনা এডিসি ভিলেজের ভুবন চৌধুরী পাড়ায় ফের ভাল্লুকের হামলার ঘটনা ঘটেছে। শনিবার…
মেডিকেল কলেজে যুবতীর মৃত্যুর ঘটনায় ডিজিপি কার্যালয়ের সামনে বাম যুব-ছাত্র সংগঠনগুলির বিক্ষোভ
আগরতলা, ১৩ জুন: রানীরখামার মেডিকেল কলেজে এক যুবতীর মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে আগরতলায় পুলিশ মহা-নির্দেশক (ডিজিপি) কার্যালয়ের…


















