News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নাগেরজলায় পরিত্যক্ত পুকুর সংস্কার ও সৌন্দর্যায়নের  লক্ষ্যে এলাকা পরিদর্শন মেয়রের
Image

নাগেরজলায় পরিত্যক্ত পুকুর সংস্কার ও সৌন্দর্যায়নের  লক্ষ্যে এলাকা পরিদর্শন মেয়রের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ মার্চ৷৷  মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি রূপায়ণের লক্ষে নাগেরজলার পরিত্যক্ত পুকুরটি পরিদর্শন করলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার৷  নাগেরজলা এলাকায় পরিত্যক্ত পুকুরটি শীঘ্রই সংস্কার করে ব্যবহার উপযোগী করে তোলার উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷ নিগমের মেয়র দীপক মজুমদার নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব সদর মহকুমা শাসক বং কপর্োরেটরদের সঙ্গে নিয়ে মঙ্গলবার ওই এলাকা পরিদর্শন করেন৷ পরিদর্শন কালে মেয়র বলেন নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা এলাকাবাসীকে প্রতিশ্রুতি দিয়েছিলেন নির্বাচনের পর এলাকার পরিত্যক্ত পুকুরটি সংস্কার করে ব্যবহারের উপযোগী করবেন এবং সুন্দর্যায়নের ব্যবস্থা করা হবে৷ মুখ্যমন্ত্রীর সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে উদ্যোগ গ্রহণ করেছে পুর নিগম৷ সেই লক্ষ্যেই পুর নিগমের মেয়র আজ ওই এলাকা পরিদর্শন করেন৷ পরিদর্শনকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র বলেন এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল নাগের জলায় পরিত্যক্ত পুকুরটি সংস্কার করার জন্য৷ মেয়র জানান শুধু নাগের-জোলার পরিত্যক্ত পুকুরটি নয় নিগম এলাকার প্রতিটি পরিত্যক্ত পুকুরকে সংস্কার করে ব্যবহার উপযোগী করার চেষ্টা হচ্ছে৷ এছাড়া যেসব পার্ক সংস্কারের অভাবে ব্যবহার  অনুপোযোগী হয়ে পড়েছিল সেগুলি সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলেও তিনি জানান৷ এছাড়া আগরতলা শহর এলাকার জল নিষ্কাশনের ব্যবস্থা আরো উন্নত করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে তিনি জানিয়েছেন৷ শহর এলাকার কোথাও যাতে বৃষ্টির জল দীর্ঘক্ষণ জমে থাকতে না পারে সেজন্য ইতিমধ্যেই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে তিনি জানিয়েছেন৷

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top