নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ মার্চ৷৷ মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি রূপায়ণের লক্ষে নাগেরজলার পরিত্যক্ত পুকুরটি পরিদর্শন করলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার৷ নাগেরজলা এলাকায় পরিত্যক্ত পুকুরটি শীঘ্রই সংস্কার করে ব্যবহার উপযোগী করে তোলার উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷ নিগমের মেয়র দীপক মজুমদার নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব সদর মহকুমা শাসক বং কপর্োরেটরদের সঙ্গে নিয়ে মঙ্গলবার ওই এলাকা পরিদর্শন করেন৷ পরিদর্শন কালে মেয়র বলেন নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা এলাকাবাসীকে প্রতিশ্রুতি দিয়েছিলেন নির্বাচনের পর এলাকার পরিত্যক্ত পুকুরটি সংস্কার করে ব্যবহারের উপযোগী করবেন এবং সুন্দর্যায়নের ব্যবস্থা করা হবে৷ মুখ্যমন্ত্রীর সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে উদ্যোগ গ্রহণ করেছে পুর নিগম৷ সেই লক্ষ্যেই পুর নিগমের মেয়র আজ ওই এলাকা পরিদর্শন করেন৷ পরিদর্শনকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র বলেন এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল নাগের জলায় পরিত্যক্ত পুকুরটি সংস্কার করার জন্য৷ মেয়র জানান শুধু নাগের-জোলার পরিত্যক্ত পুকুরটি নয় নিগম এলাকার প্রতিটি পরিত্যক্ত পুকুরকে সংস্কার করে ব্যবহার উপযোগী করার চেষ্টা হচ্ছে৷ এছাড়া যেসব পার্ক সংস্কারের অভাবে ব্যবহার অনুপোযোগী হয়ে পড়েছিল সেগুলি সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলেও তিনি জানান৷ এছাড়া আগরতলা শহর এলাকার জল নিষ্কাশনের ব্যবস্থা আরো উন্নত করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে তিনি জানিয়েছেন৷ শহর এলাকার কোথাও যাতে বৃষ্টির জল দীর্ঘক্ষণ জমে থাকতে না পারে সেজন্য ইতিমধ্যেই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে তিনি জানিয়েছেন৷

নাগেরজলায় পরিত্যক্ত পুকুর সংস্কার ও সৌন্দর্যায়নের লক্ষ্যে এলাকা পরিদর্শন মেয়রের
Tags:
Releated Posts
রাজধানীর একাধিক এলাকায় ইয়াবা ও নেশার ইনজেকশন বিক্রির অভিযোগ, পুলিশের নিষ্ক্রিয়তায় ক্ষোভ
আগরতলা, ৫ জুন : রাজধানী আগরতলার বিভিন্ন এলাকায় প্রকাশ্যে ইয়াবা ট্যাবলেট ও নেশাজাতীয় ইনজেকশন বিক্রির অভিযোগ উঠেছে। দীর্ঘদিন…
ললিত বাজার-এনআইটি সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবিতে সরব এলাকাবাসী
আগরতলা, ৫ জুন : দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে মান্দাই ব্লকের অন্তর্গত ললিত বাজার থেকে এনআইটি, বোরখা হাসপাতাল ও…
আগুনে আতঙ্ক হকার্স কর্নারে, অল্পের জন্য রক্ষা পেল ব্যবসা প্রতিষ্ঠানগুলি
আগরতলা, ৫ জুন: অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল আগরতলা শহরের অন্যতম প্রধান বাণিজ্যিক কেন্দ্র…
বর্ধিত বিদ্যুৎ মাশুল প্রত্যাহারের দাবিতে টিএসইসিএল অফিস ঘেরাও, স্মারকপত্র প্রদান
আগরতলা, ৫ জুন: অবিলম্বে বর্ধিত বিদ্যুৎ মাশুল, ফিক্সড চার্জ ও ডিউটি চার্জ প্রত্যাহারের দাবিতে বনমালীপুরের ভুতুরিয়া এলাকায় অবস্থিত…


















