News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নেশা কারবারের অভিযোগে আরো এক অভিযুক্ত পুলিশের জালে
Image

নেশা কারবারের অভিযোগে আরো এক অভিযুক্ত পুলিশের জালে

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১৯ মে: ব্রাউন সুগার ব্যবসায় জড়িত থাকার অভিযোগে এনডিপিএস মামলার আরো এক অভিযুক্ত ধরা পড়লো পুলিশের জালে।
জানাগেছে, গত ১১ মে বিশালগড় থানার অন্তর্গত চড়িলাম পেট্রোল পাম্প সংলগ্ন জাতীয় সড়কে ৮১ বক্সে ৮০৪ গ্রাম ব্রাউন সুগার সহ দুর্ঘটনার কবলে পড়েছিলো একটি রয়েল এনফিল্ড বাইক। বিশালগড় থানার পুলিশ ছুটে গিয়ে বাইকের মালিক তথা নেশা কারবারি কবির উদ্দিনকে গ্রেফতার করেছিল। বিশালগড় থানার পুলিশ এই ব্যাপারে একটি  এনডিপিএস এক্টে মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করে। বর্তমানে কবির উদ্দিনকে জেল হেফাজতে রেখে তার বিচার কার্য চলছে।

এই মামলার তদন্তকারী অফিসার মৃদুল মজুমদার আরো এক নেশা কারবারির নাম জানতে পারেন।বিশালগড় থানার পুলিশ শনিবার গভীর রাতে উক্ত মামলায় জড়িত থাকার অভিযোগে সোনামুড়া থেকে ফারুক হোসেন নামে অপর এক নেশা কারবারিকে গ্রেফতার করে।

রবিবার সমস্ত আইনি প্রক্রিয়া শেষে ধৃত ফারুক হোসেনকে তিন দিনের পুলিশ রিমান্ড চেয়ে বিশালগড় মহকুমা আদালতে প্রেরণ করে। পুলিশের ধারণা ফারুক হোসেনকে পুলিশ রিমান্ডে এনে জোর জিজ্ঞাসাবাদ করলে অনেক চাঞ্চল্যকর তথ্যই বেরিয়ে আসবে। বর্তমানে উক্ত মামলার তৃতীয় অভিযুক্ত যে ঘটনার দিনে রয়েল এনফিল্ড বাইকটি চালিয়ে যাচ্ছিল এবং  ঘটনার পর সেখান থেকে পালিয়ে যায়, তাকে খুঁজে বের করার জন্য তদন্ত অব্যাহত রেখেছে পুলিশ।

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top