News Flash

  • Home
  • ত্রিপুরা
  • “তামাক কোম্পানীর কৌশল থেকে যুবসমাজকে রক্ষা করা” শ্লোগানকে সামনে রেখে তামাক বিরোধী কর্মশালা অনুষ্ঠিত
Image

“তামাক কোম্পানীর কৌশল থেকে যুবসমাজকে রক্ষা করা” শ্লোগানকে সামনে রেখে তামাক বিরোধী কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ১৯ মে: আগামী ৩১শে মে বিশ্ব তামাক বিরোধী দিবস। এই বিশেষ দিবসকে সামনে রেখে ভলান্টারি হেলথ এসোসিয়েশন অব ত্রিপুরার উদ্যোগে এবং উনকোটি জেলা প্রশাসনের সহযোগীতায় ঊনকোটিতে এক তামাক বিরোধী কর্মশালা অনুষ্ঠিত হয়। এদিন জেলার গৌরনগর সার্কিট হাউজের কনফারেন্স হলে উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত জেলা প্রশাসক দশরথ দের্ব্বমা, ভ্যাটের তামাক নিয়ন্ত্রন প্রকল্প আধিকারিক  সুজিত ঘোষ, ডঃ অয়ন রায় ও জিশান দেববর্মা প্রমুখ।

শুরুতেই স্বাগত বক্তব্য রাখতে গিয়ে ভ্যাটের তামাক  নিয়ন্ত্রন প্রকল্প আধিকারিক  সুজিত ঘোষ বিশ্ব তামাক দিবসে এই বছরের ভাবনা “তামাক কোম্পানীর কৌশল থেকে যুবসমাজকে রক্ষা করা” নিয়ে তাৎপর্যপূর্ণ আলোচনা করেন এবং যুবসমাজকে তামাকের  করাল গ্রাস থেকে রক্ষার উপায় নিয়ে গুরুত্ব আরোপ করেন।

কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে জেলার অতিরিক্ত  জেলাশাসক দশরথ দেববর্মা তামাক বিরোধী কর্মসূচীকে সমাজের সকলের সহযোগীতার মিশনমুডে কাজ করতে সবার প্রতি আহ্বান জানান। কর্মশালার টেকনিক্যাল সেশনে   তামাকের কুফল নিয়ে তামাক নিয়ন্ত্রণ আইন (কোটপা) নিয়ে বিশেষ আলোচনা করেন রিসোর্স পারসন ডঃ অয়ন রায় ও জিশান দেববর্মা।
কর্মশালাতে আরক্ষা, যুব ও ক্রীড়া দপ্তর, বিভিন্ন ব্লকের আধিকারিকগণ উপস্থিত ছিলেন। তামাক নিয়ে বিভিন্ন পরিকল্পনার পাশাপাশি সর্বস্তরের জনগনকে সচেতন করার উপর গুরুত্বারোপ করা হয়।

Releated Posts

একাধিক দাবিতে খোয়াইয়ে কংগ্রেসের ছয় ঘণ্টার গণ অবস্থান

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১১ সেপ্টেম্বর:  একাধিক দাবিকে সামনে রেখে খোয়াই জেলা যুব কংগ্রেস ও ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে…

ByByReshmi Debnath Sep 11, 2026

বিরোধী সদস্যের ওয়ার্ডে রেগার কাজ বন্ধের অভিযোগ, ছনতৈল পঞ্চায়েতে চাঞ্চল্য

কৈলাসহর, ১১ সেপ্টেম্বর: ‘সবকা সাথ, সবকা বিকাশ’-এর স্লোগান দিলেও বিরোধী দলের নির্বাচিত পঞ্চায়েত সদস্যের ওয়ার্ডের সাধারণ মানুষকে সরকারি…

ByByReshmi Debnath Sep 11, 2026

সরকারি টাকায় জন প্রতিনিধির বাড়ির সীমানায় গার্ড ওয়াল, ক্ষোভে স্থানীয়রা

আগরতলা, ১১ সেপ্টেম্বর: জনসাধারণের স্বার্থে কাজ করার বদলে একজন নির্বাচিত জনপ্রতিনিধিই সরকারি প্রকল্পের সুবিধা নিচ্ছেন—এমন অভিযোগকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 11, 2026

একই রাতে একই পাড়ার তিন বাড়িতে গরু চুরি, আতঙ্ক পশ্চিম কাঞ্চনমালায়

আগরতলা, ১১ সেপ্টেম্বর: একই রাতে একই পাড়ার তিনটি বাড়িতে গরু চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আমতলী থানার অন্তর্গত পশ্চিম…

ByByReshmi Debnath Sep 11, 2026

চাকমাঘাটে বজ্রপাতে গুরুতর আহত ১৫ বছরের কিশোর, হাসপাতালে চিকিৎসাধীন

তেলিয়ামুড়া, ১০ সেপ্টেম্বর: তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট এলাকার তুই মধু গ্রামে বজ্রপাতে গুরুতর আহত হয়েছে ১৫ বছরের এক কিশোর।…

ByByReshmi Debnath Sep 10, 2026

এনডিএ নিয়ে আইপিএফটিতে অসন্তোষ, জোট ছাড়ার দাবি

আগরতলা, ১০ সেপ্টেম্বর: এনডিএ জোটের সঙ্গে সম্পর্ক নিয়ে আইপিএফটির অন্দরেই ফের অসন্তোষ প্রকাশ্যে এল। বিজেপির সঙ্গে জোট ছাড়ার আবেদন…

ByByReshmi Debnath Sep 10, 2026

বেআইনি পার্কিং অভিযানে মিলল চুরি যাওয়া দুই যান

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আগরতলা শহরে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযানে উদ্ধার হল চুরি যাওয়া একটি পালসার বাইক…

ByByReshmi Debnath Sep 10, 2026

প্রাক্তন পুলিশকর্মীর বাড়িতে চুরির চেষ্টা ও হামলার অভিযোগ; আমতলীতে আটক অভিযুক্ত

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত আদর্শপাড়া এলাকায় চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, চুরি করতে গিয়ে…

ByByReshmi Debnath Sep 10, 2026

বর্ডার গোলচক্কর এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই অটোচালকের ঘর

আগরতলা, ১০ সেপ্টেম্বর: বৃহস্পতিবার দুপুরে রাজধানী আগরতলার বর্ডার গোলচক্কর সংলগ্ন শ্রী দুর্গাপাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে সম্পূর্ণভাবে…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top