News Flash

  • Home
  • খেলা
  • জেতা ম্যাচ হাত ছাড়া ওপিসি-‌র বৃষ্টি বিঘ্নিত ম্যাচে জয়ী ইউ: বিএসটি
Image

জেতা ম্যাচ হাত ছাড়া ওপিসি-‌র বৃষ্টি বিঘ্নিত ম্যাচে জয়ী ইউ: বিএসটি

ও পি সি-‌১৭১

ইউ বি এস টি-‌১০৪/‌৮

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। নিশ্চিত জেতা ম্যাচ হাত ছাড়া হলো ও পি সি-‌র। বৃষ্টির জন্য। শেষ পর্যন্ত ডি এল এস ম্যাথডে ৪ রানে জয় পায় ইউনাইটেড বি এস টি। রাজ্য ক্রিকেট সংস্থা আযোজিত সন্তোষ স্মৃতি প্রথম ডিভিশন ক্রিকেটে। টি আই টি মাঠে ও পি সি-‌র ১৭১ রানের জবাবে ২৯.‌১ ওভারে ইউ বি এস টি-‌র স্কোর ছিলো ১০৪ রান। জয় প্রায় হাতের বাইরে চলে গিয়েছিলো ইউ বি এস টি-‌র আচমকা নামে মুষলধারে বৃষ্টি। এতেই হাফ ছেড়ে বঁাচেন বি এস টি-‌র ক্রিকেটাররা। ২৯.‌১ ওভারে বি এস টি-‌র দরকার ছিলো ১০১ রানে। ওই জায়গায় বি এস টি করে ১০৪ রান। ফলে ডি এল এস ম্যাথডে জয় পায় ইউ বি এস টি।  এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নেমে ও পি সি ১৭১ রান করে। দলের পক্ষে রীতায়ন দে ৮২ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ৪৮, রোশন বিশ্বকর্মা ২৭ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৭, ঋতুরাজ ঘোষ রায় ৪১ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২২, নবারূন চক্রবর্তী ৪৭ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ২১ এবং দীপেন বিশ্বাস ২১ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১১ রান করেন। ইউ বি এস টি-‌র পক্ষে ওনকার তারমালে ২০ রানে ৪ টি, মহ:‌ মাস্তাফা ৩৩ রানে এবং মতি ত্রিপুরা ৩৬ রানে ২ টি করে উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে ও পি সি-‌র বোলারদের সাড়াশি আক্রমণে ক্রমাগত উইকেট হারাতে থাকে ইউ বি এস টি। শেষ পর্যন্ত বৃষ্টি নামার আগে পর্যন্ত ইউ বি এস টি ১০৪ রান করে ৮ উইকেট হারিয়ে। দলের পক্ষে ওনকার তারমালে ১৫ বল খেলে ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২১, রুগভেদ ভবিষ্কর ২০ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৮, এস এ সিন্ধে ১৮ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৫ এবং শায়ন্তন দেববর্মা ৫১ বল খেলে ১৪ রান করেন। ও পি সি-‌র পক্ষে দীপেন বিশ্বাস ১৯ রানে ৩ টি, রাহুল চন্দ্র সাহা ২১ রানে এবং রীতায়ন দে ২৯ রানে ২ টি করে উইকেট দখল করেন।

Releated Posts

এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ে কোয়ার্টার ফাইনালে প্রিয়া ঘাংহাসের দাপুটে জয়, নিশ্চিত পদক

নিশিও, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ের কোয়ার্টার ফাইনালে তাজিকিস্তানের মিজগোনা সামাদোভাকে ৫-০ ব্যবধানে হারিয়ে…

ByByNews Desk Sep 28, 2026

এশিয়ান গেমসে রুপোজয়ী অভয় সিংকে ৫০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের

চেন্নাই, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানে অনুষ্ঠিত ২০তম এশিয়ান গেমসে পুরুষদের সিঙ্গলসে রুপোর পদকজয়ী স্কোয়াশ খেলোয়াড় অভয় সিংকে ৫০…

ByByNews Desk Sep 27, 2026

গ্রাম থেকে হকি প্রতিভা খুঁজে বের করার উদ্যোগের প্রশংসা মোদির

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): দেশের প্রত্যন্ত গ্রাম ও দূরবর্তী এলাকা থেকে প্রতিভাবান ক্রীড়াবিদদের খুঁজে বের করে তাঁদের যথাযথ…

ByByNews Desk Sep 27, 2026

এশিয়ান গেমস: পুরুষদের স্কিটে ব্রোঞ্জ ভারতের, ব্যক্তিগত ফাইনালে অনন্তজিৎ

নাগোয়া, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমস ২০২৬-এ শুটিংয়ে ভারতের পদক সংখ্যা আরও বাড়ল। পুরুষদের স্কিট টিম ইভেন্টে অলিম্পিয়ান…

ByByNews Desk Sep 23, 2026
Scroll to Top