News Flash

Image

বাংলা ভাষা সুরক্ষা দিবস পালিত ধর্মনগরে

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৯ মে:  ধর্মনগর বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে বাংলা ভাষা সুরক্ষা দিবস পালিত হয়। ১৯ মে  রবিবার মাতৃভাষা সুরক্ষা দিবস হিসাবে পালিত হল ধর্মনগরে। ধর্মনগর বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে এই সারা দিনব্যাপী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উত্তর জেলা সহ সমর্থতা ও জেলা শাসক বিপ্লব দাস, এছাড়া উত্তর জেলা শিক্ষা দপ্তরের অধিকর্তা সুখময় নাথ, ধর্মনগর কলেজের অধ্যাপিকা ডক্টর নন্দিতা রায়, ধর্মনগর তথ্য-সংস্কৃতি দপ্তরের সহ অধি কর্তা দিলীপ দেববর্মা এবং স্বভাবতিত্ব করেন বর্ষিয়ান সাংবাদিক সমর চক্রবর্তী।

আজকের এই অনুষ্ঠানে ধর্মনগরের বিভিন্ন বিদ্যালয়ের এবং মহাবিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা যোগদান করে। মাতৃভাষা অর্থাৎ বাংলা ভাষাকে রক্ষার জন্য বর্তমান ভারতের অনেকজন শিলচর রেলস্টেশনে নিজের জীবন বলিদান দিয়েছিলেন। এই ১১ জনের কাহিনী একের পর এক ছাত্র-ছাত্রীদের মধ্যে বাংলা ভাষার গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা।

বাংলা ভাষা নিজের মায়ের ভাষার এবং এই ভাষাকে যথাযথ মর্যাদা দেওয়া এবং ভাষাকে রক্ষা করার দায়িত্ব আমাদের রয়েছে। মাতৃভাষায় একজন ছাত্র বা ছাত্রী দক্ষ কারিগর হওয়ার স্বপ্ন দেখতে পারে কারণ সে সার্বিক ভাষা জ্ঞান মাতৃভাষার মাধ্যমে পেয়ে থাকে। যা তাকে সঠিক সময়ে সঠিক মনের খোরাক দিতে সম্ভব। এই মাতৃভাষার জন্য কত আন্দোলন কত জীবন উৎসর্গ করতে হয়েছে এখন তা রক্ষা করা আমাদের দায়িত্ব এবং কর্তব্য বলে অতিথিরা উল্লেখ করেন।

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top