News Flash

  • Home
  • দেশ
  • নাগরাকাটায় প্রবল বৃষ্টিতে গাছে ধাক্কা গাড়ির, মৃত দুই
Image

নাগরাকাটায় প্রবল বৃষ্টিতে গাছে ধাক্কা গাড়ির, মৃত দুই

নাগরাকাটা, ১৯ মার্চ (হি.স.) : জলপাইগুড়ির নাগরাকাটায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুজনের। রবিবার প্রবল বৃষ্টির মধ্যে নাগরাকাটার উপকণ্ঠে খুনিয়া মোড়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা মারলে আহত হন আরও একজন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতরা হলেন মনপ্রীত সিং এবং চরণদীপ সিং। যুবতীর মনপ্রীত সিংয়ের বোন হরমিত কৌর। জানা গিয়েছে, প্রবল বৃষ্টির মধ্যে খুনিয়া মোড়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা মারে। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। পেছনে বসা যুবতী গুরুতর আহত হন। ঘটনার খবর পেয়ে পুলিশ পৌঁছে গাড়ির ভেতর থেকে মৃত অবস্থাতেই দুজনকে উদ্ধার করে। আহত যুবতীকে উদ্ধার করে মালবাজার মাল্টি স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখান থেকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে রেফার করা হয়। মৃত ও জখম প্রত্যেকেরই বাড়িই বীরপাড়ায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

বাংলায় ‘দিদি-বোনদের’ জন্য ১০ দফা গ্যারান্টি, ভোটের পর দ্রুত সিএএ বাস্তবায়নের আশ্বাস মোদির

কলকাতা, ২৩ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গের নির্বাচনী প্রচারে নেমে ‘দিদি-বোনদের’ জন্য ১০ দফা গ্যারান্টির ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Apr 23, 2026

বেঙ্গল ভোট: বুথের বাইরে উত্তেজনা, ‘মুর্শিদাবাদে তৃণমূলকে শূন্য করব’—হুমায়ুন কবীর

নয়াদিল্লি, ২৩ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটগ্রহণ চলাকালীন মুর্শিদাবাদের নওদা বিধানসভা কেন্দ্রে একটি ভোটকেন্দ্রের বাইরে…

ByByNews Desk Apr 23, 2026

বেঙ্গল ভোট: মুর্শিদাবাদের দুই ঘটনায় রিপোর্ট তলব নির্বাচন কমিশনের

কলকাতা, ২৩ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট চলাকালীন মুর্শিদাবাদ জেলার দুটি ঘটনাকে কেন্দ্র করে রিপোর্ট…

ByByNews Desk Apr 23, 2026

আই-প্যাক তল্লাশি বিতর্কে সুপ্রিম কোর্টের মন্তব্য, ‘গণতন্ত্র বিপন্ন হতে পারে’

নয়াদিল্লি, ২২ এপ্রিল (আইএএনএস): আই-প্যাক অফিসে তল্লাশি ঘিরে বিতর্কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়ে তীব্র মন্তব্য করল সুপ্রিম…

ByByNews Desk Apr 22, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top