News Flash

  • Home
  • দিনের খবর
  • সাতসকালে রাহুল গান্ধীর বাড়িতে দিল্লি পুলিশের আধিকারিকরা, সরগরম রাজধানী
Image

সাতসকালে রাহুল গান্ধীর বাড়িতে দিল্লি পুলিশের আধিকারিকরা, সরগরম রাজধানী

নয়াদিল্লি, ১৯ মার্চ (হি.স.) : রবিবার সকালে সরগরম রাজধানী দিল্লি। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বাড়িতে হাজির দিল্লি পুলিশের শীর্ষ আধিকারিকরা। প্রাথমিকভাবে পুলিশ সূত্রের খবর, ভারত জোড়ো যাত্রা চলাকালীন একটি বিতর্কিত মন্তব্য নিয়ে রাহুলকে জিজ্ঞাসাবাদ করতে চায় দিল্লি পুলিশ।

রবিবার সকাল থেকে রাহুলের দিল্লির বাসভবনে পুলিশের বিশাল বাহিনী রীতিমতো পাহারা দিচ্ছে। সেই বাহিনীর নেতৃত্বে রয়েছেন দিল্লির স্পেশ্যাল কমিশনার সাগরপ্রীত হুডা। তিনি জানিয়েছেন, এর আগে ১৫ মার্চ রাহুলকে নোটিস দেওয়ার চেষ্টা করা হয়েছিল। সেদিন ৩ ঘণ্টা অপেক্ষা করার পর পুলিশকে ফিরে যেতে হয়। ১৬ মার্চ তাঁকে নোটিস দেওয়া হয়েছে। শ্রীনগরে যাত্রা শেষে তিনি যে মহিলাদের কথা উল্লেখ করেছেন, আমরা শুধু তাঁদের সম্পর্কে জানতে চাই, যাতে তাঁদের সুবিচার পাইয়ে দেওয়া যায়। দিল্লি পুলিশ সূত্রে খবর, এখনও রাহুলের সঙ্গে কথা বলতে পারেননি আধিকারিকরা।
ভারত জোড়ো যাত্রার শেষে শ্রীনগরে দাঁড়িয়ে রাহুল গান্ধী অভিযোগ করেছিলেন, দীর্ঘ যাত্রাপথে বহু মহিলা তাঁর কাছে অভিযোগ করেছেন, যে তাঁদের পরিবারের সদস্যদের কাছেই যৌন হেনস্তা বা ধর্ষণের শিকার হতে হয়েছে। কিন্তু লোকলজ্জার ভয়ে পুলিশে অভিযোগ করতে পারছেন না তাঁরা। কারণ পুলিশে অভিযোগ করলেই তাঁদের সম্মান নিয়ে টানাটানি হবে। দিল্লি পুলিশের বক্তব্য, কংগ্রেস সাংসদকে সেই মন্তব্যের ব্যখ্যা দিতে হবে। ঠিক কারা কারা রাহুলের কাছে এই ধরনের অভিযোগ করেছেন তাঁদের তালিকা দিতে হবে।

Releated Posts

হোটেলে অগ্নিকাণ্ডের জন্য পূর্বতন সরকারের ‘নিরন্তর গাফিলতি ও অবহেলা’কে দায়ী করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

কলকাতা, ১৯ আগস্ট(আইএএনএস) : কলকাতার কেন্দ্রস্থলে মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত ৯ জনের…

ByBySandeep Biswas Aug 19, 2026

জম্মু-কাশ্মীর ভারতের ‘গুরুত্বপূর্ণ অংশ’, ভ্রমণ সংক্রান্ত পরামর্শ পুনর্বিবেচনা করবে আমেরিকা: রাষ্ট্রদূত গোর

শ্রীনগর, ১৯ আগস্ট (আইএএনএস): জম্মু-কাশ্মীর ভারতের একটি গুরুত্বপূর্ণ অংশ বলে মন্তব্য করেছেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর।…

ByByNews Desk Aug 19, 2026

ভোটে বারবার পরাজয়ের পর আত্মবিশ্বাস হারিয়েছে বিরোধীরা, সংসদে হতাশা প্রকাশ করছে: কিরেন রিজিজু

নয়াদিল্লি, ১৯ আগস্ট (আইএএনএস): একের পর এক নির্বাচনে পরাজয়ের পর বিরোধীরা আত্মবিশ্বাস হারিয়েছে এবং সেই হতাশা সংসদের অধিবেশনে…

ByByNews Desk Aug 19, 2026

এমএমডিআর সংশোধনের বিরোধিতা নবীন পট্টনায়কের, ওড়িশার অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

ভুবনেশ্বর, ১৯ আগস্ট (আইএএনএস): সংসদে পাস হওয়া খনি ও খনিজ (উন্নয়ন ও নিয়ন্ত্রণ) আইন বা এমএমডিআর আইনের সাম্প্রতিক…

ByByNews Desk Aug 19, 2026
Scroll to Top