News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • করিমগঞ্জ স্বাস্থ্য বিভাগের জাপানিজ এনকেফেলাইটিস রোগীদের আর্থিক সহায়তা প্রদান
Image

করিমগঞ্জ স্বাস্থ্য বিভাগের জাপানিজ এনকেফেলাইটিস রোগীদের আর্থিক সহায়তা প্রদান

করিমগঞ্জ (অসম) ১৮ মার্চ (হি.স.) : অ্যাকুইট এনকেফেলাইটিস সিনড্রোম এবং জাপানিজ এনকেফেলাইটিস রোগীদের আর্থিক সহায়তা প্রকল্পের অংশ হিসাবে, যারা ব্যক্তিগতভাবে চিকিৎসা করিয়েছেন তার মধ্যে করিমগঞ্জের স্বাস্থ্য বিভাগ থেকে অনিতা নাথকে ৩৩১০৯ টাকার অনুমোদন পত্র প্রদান করা হয়েছে।

শনিবার, স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক ডা. রাজীব কুমার বরুয়া, কৃষ্ণপুরের প্রয়াত নরেশ নাথের স্ত্রী অনিতা নাথকে সহায়তার অনুমোদন পত্র তুলে দেন। এতে মুখ্য চিকিৎসা ও স্বাস্থ্য আধিকারিক (সিডি) ডা. রঞ্জিত বৈদ্য, ডিস্ট্রিক্ট অ্যাকাউন্টস ম্যানেজার শংকরলাল দে, ডিএমই সুমন চৌধুরী, এনসিভিবিডিসি ডিস্ট্রিক্ট কনসালটেন্ট দেবজিৎ দে প্রমুখ উপস্থিত ছিলেন। এতে জানানো হয় যে অ্যাকুইট এনকেফেলাইটিস সিনড্রোম এবং জাপানিজ এনকেফেলাইটিস রোগী যারা ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্টের অধীনে নিবন্ধীকৃত প্রাইভেট হাসপাতাল বা নার্সিং হোমের আইসিইউতে ভর্তি হবেন তাদের আসাম আরোগ্য নিধি তহবিলের অধীনে ১ (এক) লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হবে।
উল্লেখ্য করিমগঞ্জ জেলায় এ বছর লক্ষী তেলেঙ্গার পিতা শঙ্কর তেলেঙ্গাকে এই প্রকল্পের অধীনে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে বলে করিমগঞ্জের স্বাস্থ্য বিভাগ থেকে জানানো হয়।

Releated Posts

অসমে বন্যায় ক্ষতিগ্রস্ত ১১.৪৫ লক্ষেরও বেশি মানুষ, ত্রাণ ও উদ্ধারকাজ আরও জোরদার: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১ অগস্ট (আইএএনএস): অসমে বন্যা পরিস্থিতি মোকাবিলায় ত্রাণ ও উদ্ধার অভিযান আরও জোরদার করা হয়েছে বলে শনিবার…

ByByNews Desk Aug 1, 2026

জাতিগত অশান্তির মধ্যেও পড়াশোনায় অবিচল ছিল মণিপুরের ছাত্র-শিক্ষকরা: মুখ্যমন্ত্রী

ইম্ফল, ১ আগস্ট (আইএএনএস): দীর্ঘদিনের জাতিগত অশান্তি ও সংকট সত্ত্বেও মণিপুরের ছাত্রছাত্রী এবং শিক্ষকরা শিক্ষার প্রতি তাঁদের অঙ্গীকারে…

ByByNews Desk Aug 1, 2026

পরিচ্ছন্ন জ্বালানিতে জোর, কম্প্রেসড বায়োগ্যাস নীতি ২০২৬ অনুমোদন করল অসম মন্ত্রিসভা

গুয়াহাটি, ৩১ জুলাই (আইএএনএস): পরিচ্ছন্ন জ্বালানির উৎপাদন বাড়ানো এবং রাজ্যে জৈব জ্বালানি খাতে বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে কম্প্রেসড বায়োগ্যাস…

ByByNews Desk Jul 31, 2026

মেঘালয়ে বেসরকারি সংস্থার ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ে রিপোর্ট তলব বিধানসভার কমিটির

শিলং, ৩১ জুলাই (আইএএনএস): মেঘালয় বিধানসভার পাবলিক আন্ডারটেকিংস কমিটি (সিওপিইউ) প্রায় ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ের অগ্রগতি…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top