News Flash

  • Home
  • দিনের খবর
  • উত্তর ধূপঝোরায় ফের হাতির হানা, ক্ষতিগ্রস্ত ঘর
Image

উত্তর ধূপঝোরায় ফের হাতির হানা, ক্ষতিগ্রস্ত ঘর

চালসা, ১৮ মার্চ (হি.স.): জলপাইগুড়ির মেটেলিতে ফের হাতির হানা। শুক্রবার গভীর রাতের মেটেলি ব্লকের উত্তর ধূপঝোরার মাকরাপাড়া এলাকার একটি বাড়িতে হাতি হানা দিলে ক্ষতিগ্রস্ত হয় একটি ঘর। তবে কোনও প্রাণ হানির ঘটনা ।

জানা গিয়েছে, শুক্রবার রাত প্রায় ১টা নাগাদ সংলগ্ন গরুমারা জঙ্গল থেকে একটি হাতি বের হয়ে আসে ওই এলাকায়। হাতিটি আকাশ ওরাওঁয়ের ঘরের পাকা দেওয়াল গুঁড়িয়ে ঘরে মজুত ধান সাবাড় করে। প্রায় দেড়ঘণ্টা পর হাতিটি স্থানীয় বাসিন্দাদের চিৎকারে ফের জঙ্গলে চলে যায়। উল্লেখ্য, এর আগেও ওই এলাকায় হাতির হানায় বহু ঘরবাড়ির ক্ষতি হয়েছে। ক্ষতিপূরণ দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যক্তি। বন দফতর জানিয়েছে, নিদিষ্ট ফর্মে আবেদন করলে সরকারি নিয়মে ক্ষতিপূরণ দেওয়া হবে।

Releated Posts

কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা

কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…

ByByNews Desk Jun 17, 2026

বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক

পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…

ByByNews Desk Jun 17, 2026

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top