News Flash

  • Home
  • দিনের খবর
  • সরকারি স্কুলে পোষাক সরবরাহ নিয়ে সতর্কতা শুভেন্দুর
Image

সরকারি স্কুলে পোষাক সরবরাহ নিয়ে সতর্কতা শুভেন্দুর

কলকাতা, ১৮ মার্চ (হি স)। সরকারি স্কুলে ছোটদের পোষাক সরবরাহ নিয়ে সতর্ক করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

শনিবার তিনি টুইটারে লিখেছেন, “এটা সবচেয়ে জরুরী। স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের বিশেষ মাপের পোষাকের জন্য সরকারী সাহায্যপ্রাপ্ত স্কুলের ছাত্রদের পরিমাপ করার দায়িত্ব দেওয়া হয়েছে। এই প্রহসনমূলক কাজটি বাবা-মাকে বোকা বানানোর জন্য একটি চেষ্টামাত্র। কারণ বাস্তবে, নিম্ন মানের প্রাক-নির্ধারিত আকারের পোশাক (কাটমানির বিনিময়ে) সরবরাহ করা হবে।”

অপর একটি টুইটে লিখেছেন, “সেলফ হেল্প গ্রুপ (এসএইচজি) সদস্যরা গত বছরের সেলাই কাজের জন্য সম্পূর্ণ অর্থ পায়নি। এখন, যদি তারা পরিমাপ করে এবং প্রমাণ মাপের পোষাক শিক্ষার্থীদের সাথে মানানসই না হয়, তাহলে স্থানীয়ভাবে তাদের দোষ দেওয়া হবে। আমি এসএইচজি বোনদের অনুরোধ করছি এই ধরনের আদেশ অনুসরণ করার আগে বিচক্ষণতা প্রয়োগ করতে।“

প্রসঙ্গত, ক্রমিক নম্বরের উল্লেখ করে ২০২৩ সালের অর্থবর্ষে সরকারী এবং সরকার পোষিত বিদ্যালয়ে পোষাকের একটি বিজ্ঞপ্তি যুক্ত করেছেন শুভেন্দুবাবু। তাতে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের পোষাক সরবরাহের বিধি উল্লেখ করা হয়েছে।

Releated Posts

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top