News Flash

  • Home
  • Uncategorized
  • পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, আংশিক দেখা গেল রাজ্যেও
Image

পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, আংশিক দেখা গেল রাজ্যেও

Eclipseনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ মার্চ৷৷ বুধবার মার্চ পূর্ণগ্রাস সূর্য গ্রহণ হয়৷ ভারতের উত্তর পশ্চিম এবং পশ্চিম অংশ ছাড়া দেশের অন্যান্য অধিকাংশ স্থান থেকে আংশিক গ্রহণ দেখা গিয়েছে৷ আগরতলায় সুকান্ত একাডেমিতে বিশেষ প্রযুক্তির মাধ্যমে গ্রহণ দেখানো হয়েছে৷ ভারতের অধিকাংশ স্থানে এই আংশিক গ্রহণ শুরু হবে সূর্যোদয়ের আগে অর্থাৎ আংশিক গ্রহণ লাগা সূর্যোদয় হয়৷ উত্তর পূর্ব ভারতের প্রান্ত ভাগ থেকে আংশিক গ্রহণের পর্য্যায়ক্রম শুরু হয় সূর্যোদয়ের অব্যবহিত পরেই৷ গ্রহণের সামগ্রিক পর্য্যায় শুরু হয় আন্তর্জাতিক মান্যতা সময় ভোর পাঁচটা বেজে সাতচল্লিশ মিনিটে৷ এই গ্রণের পূর্ণাঙ্গ পর্যায় শেষ হয় আন্তর্জাতিক মান্যতা সময় সকাল দশটা পাঁচ মিনিটে৷
উত্তর পূর্ব ও পূর্ব ভারতের আগরতলা, শিলচর এবং কলকাতা শহর থেকে আংশিক সূর্যগ্রহণ দেখা যায়৷ আগরতলায় পাঁচটা চল্লিশ মিনিটে, শিলচরে পাঁচটা পয়ত্রিশ মিনিটে এবং কলকাতা শহর থেকে পাঁচটা একান্ন মিনিটে আংশিক গ্রহণ দেখা যায়৷ এদিকে এই গ্রহণের পর্য্যায় শেষ হয় আগরতলায় ছয়টা একান্ন মিনিটে, শিলচরে ছয়টা বাহন্ন মিনিট এক সেকেন্ডে এবং কলকাতায় ছয়টা পঞ্চাশ মিনিট এক সেকেন্ড সময়ে৷ আগরতলা, শিলচর ও কলকাতা থেকে আংশিক গ্রহণে মহাপর্য্যায়ের সময় শতাংশের হিসেবে দেখা যায় যথাক্রমে ১৫১, ১৩২ এবং ১৮৫ শতাংশ৷
গ্রহণ লাগা সূর্যকে কখনই, এমনকি অল্প সময়ের জন্য হলেও খালি চোখে দেখা উচিত নয়৷ যখন সূর্যের বেশিরভাগ অংশকে চন্দ্র ঢেকে ফেলে, তখন গ্রহণ লাগা সূর্যের দিকে তাকালে স্থায়ীভাবে চোখের ক্ষতি হতে পারে৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top