News Flash

  • Home
  • খেলা
  • মৌচাককে নকআউট করে ইউ: ফ্রেন্ডসও কো:ফাইনালে
Image

মৌচাককে নকআউট করে ইউ: ফ্রেন্ডসও কো:ফাইনালে

মৌচাক-‌৮৫/১০(২৬.১)

ইউ: ফ্রেন্ডস-‌৮৭/‌২(১৪)

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৭ মার্চ।।সহজ জয় পেলো শক্তিশালী ইউনাটেড ফ্রেন্ডস। সহজেই পরাজিত করলো মৌচাক ক্লাবকে। ৮ উইকেটে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলো সদ্য সুপার ডিভিশন লিগ ক্রিকেটে রানার্স খেতাব অর্জন করা ইউনাটেড ফ্রেন্ডস। এম বি বি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে নবীন কুমারের বিধ্বংসী স্পিনের ভেলকিতে কুপোকাৎ হলো মৌচাক। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত তপন স্মৃতি নকআউট ক্রিকেট প্রতিযোগিতায়। সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে শুরু থেকেই চাপে পড়ে যায় মৌচাক। ইউনাটেড ফ্রেন্ডসের পেস স্পিন আক্রমণে দিশেহারা হয়ে পড়ে মৌচাক। এবং গুটিয়ে যায় মাত্র ৮৫ রানে ২৬.‌১ ওভার ব্যাট করে। দলের পক্ষে শ্রাবণ গোস্বামী ৪২ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৮,রাহুল সূত্রধর ১৭ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৪ এবং শশীকান্ত বীন ৩৯ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১২ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ১৬ রান। ইউনাটেড ফ্রেন্ডসের পক্ষে নবীন কুমার (‌৫/‌১৮) এবং অর্জুন দেবনাথ (‌৩/‌২৩) সফল বোলার। জবাবে খেলতে নেমে ইউনাটেড ফ্রেন্ডস ১৪ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলীয় ১৪ রানে সেন্টু সরকার (‌৬) এবং সাহেল দেববর্মাকে (‌২) হারানোর পর ইউনাটেড ফ্রেন্ডসের হয়ে রুখে দঁাড়ান নবীন কুমার এবং দলনায়ক রজত দে। ওই জুটি কড়া প্রতিরোধ গড়ে তুলেন। এবং দলকে সহজ জয় এনে দেন। রজত ৩১ বল খেলে ২ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে‌‌‌‌ ৩৭ রানে এবং নবীন ৩৩ বল খেলে ২ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩১ রানে অপরাজিত থেকে যান। দল অতিরিক্ত খাতে পায় ১১ রান। ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বিজয়ী দলের নবীন কুমার। কোয়ার্টার ফাইনালে ইউনাটেড ফ্রেন্ডস খেলবে পোলস্টারের বিরুদ্ধে। ২১ মার্চ হবে ম্যাচটি।‌

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top