ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৭ মার্চ।।জয় পালের অলরাউন্ড পারফরম্যান্স। তাতে জয় পেলো পানিসাগর। ৩ উইকেটে পরাজিত করলো সেন্ট্রাল রোড ক্রিকেট কোচিং সেন্টারকে। ধর্মনগর মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত মালাবতি প্রথম ডিভিশন লিগ ক্রিকেটে। বৃষ্টি হওয়ায় মাঠ হালকা ভিজে থাকায় এদিন নির্ধারিত সময়ের পর খেলা শুরু হয়। ফলে ওভার কমিয়ে ২০ তে আনা হয়। কলেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে সেন্ট্রাল রোড ক্রিকেট কোচিং সেন্টার টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে ১০১ রান করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে। দলের পক্ষে হিরাৎ দত্ত নাথ ৩৬ বল খেলে ২০, দেবাংশু ব্যানার্জি ১০ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৫ এবং পিক্লু দেব ১১ বল খেলে টি বাউন্ডারির সাহায্যে ১০ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ১৮ রান। পানিসাগরের পক্ষে মুন্না (২/১৫) এবং কৌশিক দাস (২/১৫) সফল বোলার। জবাবে খেলতে নেমে পানিসাগর ১৯ ওভারে ৭ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে সুমিত মালাকার ৫১ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ৩৪(অপ:) এবং জয় পাল ২৩ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩০ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ২৩ রান। সেন্ট্রাল রোড ক্রিকেট কোচিং সেন্টারের পক্ষে পিক্লু দেব (২/২) এবং দ্বীপ শর্মা (২/১৮) সফল বোলার। ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বিজয়ী দলের জয় পাল।

ধর্মনগরে ক্রিকেট জয়ী পানিসাগর
Tags:
Releated Posts
মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…
চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…
‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ
বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

















