News Flash

Image

পূর্ব চানমারিতে তিন দিন ধরে জল নেই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ মার্চ৷৷  জিবি সংলগ্ণ পূর্ব চানমারিতে তিন দিন ধরে জল  নেই৷ এলাকাবাসী জানিয়েছে স্নান তো দূরের কথা প্রাকৃতিক কাজের পরেও জল ব্যবহার করতে পারছে না৷ রাজধানী আগরতলা শহর সংলগ্ণ পূর্ব চানমারি এলাকায় গত তিন দিন ধরে পানীয় জল সরবরাহ বন্ধ হয়ে পড়েছে৷ এলাকার জল উত্তোলক মেশিনটি বিকল হয়ে পড়ায় এই সমস্যা দেখা দিয়েছে৷ অপারেটরের মতামত জানতে চাওয়া হলে তিনি জানান পাম্প মেশিনটি বিকল হয়ে পড়ায় ঊর্ধতন কর্তৃপক্ষের নজরে আনা হয়৷ কর্তৃপক্ষের তরফে পাম্প মেশিনটি সারাই করে পুনরায় স্থাপন করা হয় এবং পাইপলাইন পরিষ্কার করে দেওয়া হয়৷ যথারীতি মেশিন চললেও হঠাৎ বন্ধ হয়ে যায়৷ এরপর দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা বিষয়টি পরীক্ষা-নিরীক্ষে করে দেখতে পান জলের সঙ্গে প্রচুর পরিমাণে বালি উঠে আসছে৷ সে কারণেই এই বিপত্তি৷ দপ্তরের তরফে সংস্কারের কাজ পুনরায় শুরু হয়েছে৷ পাম্প মেশিন বিকল হয়ে পোড়ায় বিস্তীর্ণ এলাকার মানুষজন পাইপ লাইনে জল পাচ্ছেন না৷ তবে বিকল্প ব্যবস্থা হিসেবে ট্যাঙ্কারে করে এলাকায় জল সরবরাহ করা হচ্ছে বলে জানিয়েছেন অপারেটর৷ তিনি আরো জানান ট্যানারে যখন জল নিয়ে আসা হয় তখন যারা বাড়ি করে থাকেন না তারা জল সংগ্রহ করতে পারেন না সে কারণেই তাদের সমস্যা বৃদ্ধি পেয়েছে৷

Releated Posts

দিনদুপুরে বিশালগড়ে মহিলার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাই

বিশালগড়, ১৬ সেপ্টেম্বর: বিশালগড় কলেজ সংলগ্ন জাতীয় সড়কে এক মহিলার গলা থেকে স্বর্ণের হার ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

মেলাঘরে পোস্ট অফিসের নামে প্রতারণার অভিযোগ, মেয়ের বিয়ের জন্য জমানো টাকা আত্মসাতের দাবি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: পোস্ট অফিসে টাকা জমা দেওয়ার কথা বলে এক অসহায় মহিলার কাছ থেকে দীর্ঘদিন ধরে কিস্তির…

ByByReshmi Debnath Sep 16, 2026

একের পর এক শিক্ষা প্রতিষ্ঠানে চুরির অভিযোগ, বিশালগড়ে নিরাপত্তা নিয়ে প্রশ্ন

বিশালগড়, ১৬ সেপ্টেম্বর: বিশালগড়ে একের পর এক শিক্ষা প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের বাড়িঘরে চুরির ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে। এবার…

ByByReshmi Debnath Sep 16, 2026

শহীদ কমরেড গৌতম প্রসাদ দত্তের ৪৭তম শহীদান দিবসে বিশালগড়ে রক্তদান শিবির

বিশালগড়, ১৬ সেপ্টেম্বর: শহীদ কমরেড গৌতম প্রসাদ দত্তের ৪৭তম শহীদান দিবস উপলক্ষে বুধবার বিশালগড়ের অফিসটিলা সিপিআই(এম) পার্টি অফিসে…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top