News Flash

  • Home
  • Uncategorized
  • পানীয় জলের দাবীতে পঞ্চায়েত অফিসে তালা
Image

পানীয় জলের দাবীতে পঞ্চায়েত অফিসে তালা

school lockedনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ মার্চ৷৷ পানীয় জলের দাবিতে পঞ্চায়েত অফিসে তালা এবং পথ অবরোধ করলেন জনগণ৷ জানা গেছে, বক্সনগর ব্লকের অধীন আশারামবাড়ি গ্রাম পঞ্চায়েতের ৪নং ওয়ার্ডে দীর্ঘদিন ধরে পানীয় জলের মারাত্মক সমস্যা দেখা দিয়েছে৷ ওয়ার্ডের বাসিন্দা সমস্যা সমাধানে বহুবার পঞ্চায়েত সদস্যদের অনুরোধ জানিয়েছেন৷ কিন্তু তাতে কোন সুরাহা না হওয়ায় বুধবার ঐ ওয়ার্ডের বাসিন্দারা আশারামবাড়ি পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে দেন৷ পাশাপাশি বক্সনগর-আশারামবাড়ি সড়ক অবরোধ করেন৷ দীর্ঘ সময় পঞ্চায়েত অফিস তালা বন্ধ এবং সড়ক অবরোধের কারণে প্রশাসনের কর্তারা হস্তক্ষেপ নেন৷ অবরোধকারীদের অবরোধ প্রত্যাহার করার অনুরোধ জানানো হয়৷ কিন্তু তাতে কেউই সম্মত হয়নি৷ অবশেষে আশারামবাড়ি পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান বিজয় ভূষণ সরকার তাদের পানীয় জলের সমস্ত সমস্যা শীঘ্রই মিটিয়ে দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিলে পঞ্চায়েত অফিসের তালা খুলে দেওয়া হয় এবং অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয়৷ তবে, প্রতিশ্রুতি পূরণ না হলে আরো বৃহত্তর আন্দোলন সংগঠিত করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে৷
প্রসঙ্গত, রাজ্যে শুখা মরশুম শুরু হতেই বিভিন্ন স্থানে দেখা দিয়েছে পানীয় জলের সংকট৷ রাজ্যের গ্রাম পাহাড়ে প্রতি বছর প্রতি বছর পানীয় জলের সংকট দেখা দিলে নদী, ছড়া ইত্যাদির জল ব্যবহার করে গণহারে পেটের অসুখে আক্রান্ত হন গিরীবাসীরা৷ যদিও রাজ্য সরকার সব পাড়ায় পানীয় জল পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top