News Flash

  • Home
  • Uncategorized
  • বর্ষা আসন্ন, লোয়ারপোয়ায় রাস্তা সংস্কারের জন্য কেন্দ্রের হস্তক্ষেপ চাইল রাজ্য সরকার
Image

বর্ষা আসন্ন, লোয়ারপোয়ায় রাস্তা সংস্কারের জন্য কেন্দ্রের হস্তক্ষেপ চাইল রাজ্য সরকার

NH 6 PIC (1)নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ মার্চ৷৷ আসাম-আগরতলা জাতীয় সড়কের লোয়ারপোয়ায় আসামের অংশের সংস্কার নিয়ে ক্ষোভে ফেটে পড়েন পরিবহনমন্ত্রী মানিক দে৷ আসাম সরকারের কাজকর্মে চরম অসন্তোষ্টি প্রকাশ করে শ্রী দে বলেন, সময়ের মধ্যে জাতীয় সড়ক সংস্কার না হওয়ায় আগামীদিনে রাজ্যকে আরো দুর্ভোগ পোহাতে হবে৷ সামনেই বর্ষা মরশুম শুরু হতে যাচ্ছে৷ তার আগে জাতীয় সড়ক সংস্কার না হলে সড়ক পথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়বে রাজ্য৷
পরিবহনমন্ত্রী জানান, কেন্দ্রীয় সরকার লোয়ারপোয়ায় আসামের অংশের কাজ যথাসময়ে শেষ করার নির্দেশ দিয়েছে৷ কিন্তু প্রশাসনিক ব্যর্থতা এবং আসাম সরকারের গাফিলতির কারণে লোয়ারপোয়ায় জাতীয় সড়ক সংস্কারের কাজ ক্রমশ পিছিয়ে যাচ্ছে৷ কেন্দ্রীয় সরকারের নির্দেশ সত্ত্বেও আসাম সরকার লোয়ারপোয়ায় জাতীয় সড়ক সংস্কারে কোন গুরুত্ব দিচ্ছে না বলে তিনি উষ্মা প্রকাশ করেন৷
পরিবহনমন্ত্রী আরো জানান, রাজ্যের দুর্ভোগের কথা চিন্তা করে ইতিমধ্যে কেন্দ্রীয় ভূতল পরিবহন ও মহাসড়ক মন্ত্রককে বেশ কয়েকবার বিষয়টি নিয়ে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে৷ জাতীয় সড়ক সংস্কারে কেন্দ্রের হস্তক্ষেপের দাবিও জানানো হয়েছে৷ এদিন তিনি জানান, আগামী এপ্রিল থেকেই ব্রডগেজে রেল পরিষেবা পুরোদমে শুরু হয়ে যাবে৷ পণ্যবাহী রেল চলাচল ইতিমধ্যে শুরু হয়ে গেছে৷ কিন্তু, সমস্ত পণ্য সামগ্রী রেলপথে নিয়ে আসা সম্ভব নয়৷ সেক্ষেত্রে সড়ক যোগাযোগ বিশেষভাবে জরুরি৷ কিন্তু জাতীয় সড়ক শীঘ্রই সংস্কার না করা হলে আগামীদিনে রাজ্যকে চরম দুর্ভোগের মুখে পড়তে হবে বলে পরিবহনমন্ত্রী আশঙ্কা প্রকাশ করেছেন৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top