News Flash

  • Home
  • দেশ
  • বুধবারও অপরিবর্তিত জ্বালানির দাম
Image

বুধবারও অপরিবর্তিত জ্বালানির দাম

নয়াদিল্লি, ১৫ মার্চ (হি.স.) : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ওঠানামা অব্যাহত রয়েছে। তবুও আজ বুধবার দেশে পেট্রোল ও ডিজেলের দাম স্থিতিশীল রয়েছে। অপরিশোধিত তেল রফতানি ও ডলারের কারণে প্রতি ব্যারেল ৯৬ ডলারের চেয়ে সামান্য কম। যদিও সরকারি খাতের তেল ও গ্যাস বিপণন সংস্থাগুলি পেট্রোল ও ডিজেলের দামে কোনও পরিবর্তন করেনি। ফলে টানা প্রায় এগারো মাস ধরে অপরিবর্তিত থাকল জ্বালানির দাম।

বুধবার ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের এক বিজ্ঞপ্তি অনুসারে, দিল্লিতে পেট্রোল প্রতি লিটার ৯৬.৭২ টাকা এবং ডিজেল প্রতি লিটার ৮৯.৬২ টাকায় বিক্রি হচ্ছে। মুম্বইতে এক লিটার পেট্রোল পাওয়া যাচ্ছে ১০৬.৩১ টাকায় এবং ডিজেল প্রতি লিটার ৯৪.২৭ টাকায়। চেন্নাইতে এক লিটার পেট্রোলের দাম ১০২.৬৩ টাকা এবং ডিজেলের ৯৪.২৪ টাকা। কলকাতায় এক লিটার পেট্রোলের দাম ১০৬.০৩ টাকা আর ডিজেলের দাম ৯২.৭৬ টাকা।

ভ্যাট এবং মালবাহী চার্জের উপর নির্ভর করে দেশে পেট্রোল এবং ডিজেলের দাম রাজ্যে আলাদা। কেন্দ্রীয় সরকারও মোটর জ্বালানির উপর আবগারি শুল্ক নিয়ে থাকে। প্রসঙ্গত, গত ২১ মে থেকে সারা ভারতে জ্বালানির দাম স্থিতিশীল রয়েছে।

Releated Posts

ইভিএম বিকৃতি হলে ‘জিরো টলারেন্স’, প্রয়োজন হলে পুনর্নির্বাচন: বাংলার সিইও

কলকাতা, ২৯ এপ্রিল (আইএএনএস): ভোটগ্রহণে কোনও অনিয়ম, বিশেষ করে ইভিএম বিকৃতির অভিযোগের ক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ নীতি নেওয়া হয়েছে…

ByByNews Desk Apr 29, 2026

গাজিয়াবাদের ইন্দিরাপুরমে বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই অন্তত ৮টি ফ্ল্যাট

গাজিয়াবাদ, ২৯ এপ্রিল (আইএএনএস): উত্তরপ্রদেশের গাজিয়াবাদ-এর ইন্দিরাপুরম এলাকায় একটি বহুতল আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে অন্তত ৮টি…

ByByNews Desk Apr 29, 2026

পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার ভোট: পরিবর্তনের ইঙ্গিত দেখছে বিজেপি

নয়াদিল্লি, ২৯ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ চলাকালীন রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের বিষয়ে আশাবাদী বিজেপি নেতৃত্ব।…

ByByNews Desk Apr 29, 2026
Auto Draft

Auto Draft

ByByNews Desk Apr 29, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top