News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • অসমে মাধ্যমিকের প্রশ্নপত্র ফাঁস : সিআইডির হাতে আটক শিক্ষক, ছাত্র সহ ২২ জন, জানান ডিজিপি
Image

অসমে মাধ্যমিকের প্রশ্নপত্র ফাঁস : সিআইডির হাতে আটক শিক্ষক, ছাত্র সহ ২২ জন, জানান ডিজিপি

গুয়াহাটি, ১৪ মার্চ (হি.স.) : অসমে চলমান মাধ্যমিক পরীক্ষার সাধারণ বিজ্ঞানে প্রশ্নপত্র ফাঁসের তদন্তে নেমে সিআইডি এখন পর্যন্ত ২২ জনকে আটক করেছে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যাঁদের আটক করা হয়েছে তাঁদের মধ্যে অসম মাধ্যমিক শিক্ষা পরিষদ (সেবা)-এর কর্মকর্তা, পরীক্ষা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক , শিক্ষক এবং কয়েকজন ছাত্র রয়েছে। আজ সকাল ১০.৩৬ মিনিটে নিজের অফিশিয়াল টুইটার হ্যান্ডলে এ খবর জানিয়েছেন রাজ্যের পুলিশ-প্রধান (ডিজিপি) জ্ঞানেন্দ্ৰপ্ৰতাপ সিং।

ডিজিপি জ্ঞানেন্দ্ৰপ্ৰতাপ সিং জানান, গতকাল রাত থেকে গুয়াহাটি মহানগর, ডিব্রুগড়, শদিয়া, উত্তর লখিমপুর এবং তিনসুকিয়ার বিভিন্ন এলাকা থেকে আটক করে জিজ্ঞাসাবাদ করছেন সিআইডি-র অফিসাররা। টুইটে তিনি আরও লিখেছেন, ‘তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। প্রশ্নপত্র ফাঁস ও ষড়যন্ত্রকারীদের সাথে জড়িতদের নেটওয়ার্ক উদঘাটনে আমরা অঙ্গীকারবদ্ধ।’

উল্লেখ্য, গতকাল ১৩ মার্চ সোমবার অসমের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছিল। আটককৃতদের শিক্ষিকা জ্যোতিরেখা বড়গোহাঁই ও শিক্ষক হেরাম্বোকুমার দাস এবং গাড়ি চালক বিন্দেশ্বর তুমুং। তিনজনের প্রত্যেকেই ভাউরি দেবী সারওগি মাধ্যমিক বিদ্যালয়ে কর্মরত। তার পর চিত্রা রায় নামের একজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে তাঁকে এখনও আটক করা হয়নি।

এদিকে রাজ্যের সিআইডি সদর দফতর সূত্রের খবর, বিজ্ঞানের প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাত ছাত্রকে আটক করা হয়েছে। এরা সবাই ডিব্রুগড়ের বেসরকারি স্কুল সল্টব্রুক অ্যাকাডেমির ছাত্র। সিআইডির আধিকারিকরা তাদের জিজ্ঞাসাবাদ করছেন।

এদিকে, সিআইডি সেবা-র পরীক্ষা নিয়ন্ত্রক নয়নজ্যোতি শর্মা এবং প্রধান নিয়ন্ত্রক জিমলি কাকতি শইকিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে বলে জানিয়েছে সূত্রটি।

Releated Posts

শিলংয়ে উত্তর-পূর্ব অবকাঠামো সম্মেলনের উদ্বোধন করলেন নীতিন গড়করি

শিলং, ১৫ জুন: কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গাডকারি সোমবার মেঘালয়ের শিলং-এ উত্তর-পূর্ব ভারত অবকাঠামো সম্মেলন…

ByByNews Desk Jun 15, 2026

জৈব চাষে জোর, ‘ওরজা’ সার ব্র্যান্ড চালু করলেন মণিপুরের মুখ্যমন্ত্রী

ইম্ফল, ১৫ জুন: মণিপুরের মুখ্যমন্ত্রী ইউমনাম খেমচাঁদ সিং সোমবার রাজ্যে রাসায়নিক সারের ওপর নির্ভরতা কমিয়ে ধীরে ধীরে জৈব…

ByByNews Desk Jun 15, 2026

গুয়াহাটি দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রবেশদ্বার হিসেবে উঠে আসছে: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১৫ জুন (আইএএনএস): দীর্ঘদিন ধরে উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার হিসেবে পরিচিত গুয়াহাটি এখন ধীরে ধীরে ভারতের দক্ষিণ-পূর্ব এশিয়ার…

ByByNews Desk Jun 15, 2026

মণিপুরে কুকি অধ্যুষিত গ্রামে জঙ্গি হামলা, আহত ৩; দ্রুত পদক্ষেপের দাবি উপজাতীয় সংগঠনের

ইম্ফল, ১৫ জুন (আইএএনএস): মণিপুরের কাংপোকপি জেলায় কুকি অধ্যুষিত লেইলোন ভাইফেই গ্রামে সোমবার অজ্ঞাতপরিচয় সশস্ত্র জঙ্গিদের হামলায় অন্তত…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top