News Flash

  • Home
  • দিনের খবর
  • হাতি উপদ্রুত এলাকার পরীক্ষার্থীদের জন্য বিশেষ গাড়ি বন দফতরের
Image

হাতি উপদ্রুত এলাকার পরীক্ষার্থীদের জন্য বিশেষ গাড়ি বন দফতরের

কুড়া, ১৩ মার্চ (হি.স.) : মঙ্গলবার থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিক পরীক্ষার মতই উচ্চ মাধ্যমিক পরিক্ষার্থীদের জন্য গাড়ি ও জঙ্গল এলাকায় বিশেষ নজরদারির ব্যবস্হা করা হয়েছে।জেলা স্কুল পরিদর্শক পিযূষ কান্তি বেরা জানান, সোমবারের তথ্য অনুযায়ী বাঁকুড়া উত্তর বন বিভাগের বড়জোড়া, বেলিয়াতোড়, গঙ্গাজলঘাটি রেঞ্জ এলাকায় ৭১ টি বুনো হাতি রয়েছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট বন বিভাগের ডিএফও উমর ইমাম জানান, জঙ্গলের ভিতর গ্রাম গুলির সমস্ত রাস্তায় নজরদারি দল মোতায়েন থাকবে। ২০০’র বেশি হুলা পার্টি, গজ মিত্র ও পুলিশ থাকবে। পাশাপাশি নজরদারি দলের সঙ্গে রেঞ্জ অফিসার, বিট অফিসারাও থাকবেন । পরীক্ষার্থীদের বাড়ি থেকে পরীক্ষা কেন্দ্রে নিয়ে আসা যাওয়ার জন্য বন দফতরের তরফে ৩৫ টি গাড়ি ভাড়া করা হয়েছে। প্রয়োজনে তা বাড়ানো হবে। জানা গেছে জঙ্গল লাগোয়া গ্রাম গুলি থেকে এবার ২০০ পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন।

Releated Posts

প্রবীণ বিজেপি নেতা ও প্রাক্তন মন্ত্রী পরশ চন্দ্র জৈনের প্রয়াণ

উজ্জয়িনী, ৩ আগস্ট (আইএএনএস): মধ্যপ্রদেশের প্রবীণ বিজেপি নেতা এবং প্রাক্তন মন্ত্রী পরশ চন্দ্র জৈনের মৃত্যু হয়েছে। সোমবার ইন্দোরের…

ByByNews Desk Aug 3, 2026

জেপিএসসি পরীক্ষায় অনিয়মের অভিযোগে ঝাড়খণ্ডজুড়ে সিআইডির হানা, ফের তলব প্রাক্তন চেয়ারম্যানকে

রাঁচি, ৩ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশনের (জেপিএসসি) ১৪তম সিভিল সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষায় অনিয়মের অভিযোগের তদন্তে সোমবার…

ByByNews Desk Aug 3, 2026

লালবাজারের সেন্ট্রাল লক-আপে বসছে অত্যাধুনিক সিসিটিভি, নজরদারি জোরদারে কলকাতা পুলিশের উদ্যোগ

কলকাতা, ৩ আগস্ট (আইএএনএস): লালবাজারে কলকাতা পুলিশের সদর দফতরের সেন্ট্রাল লক-আপে নিরাপত্তা ও নজরদারি আরও জোরদার করতে অত্যাধুনিক…

ByByNews Desk Aug 3, 2026

বিহারে যাত্রীবাহী ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পেলেন শতাধিক যাত্রী

পাটনা, ৩ আগস্ট (আইএএনএস): বিহারের সাহারসা জেলার সিমরি বখতিয়ারপুর রেলস্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে সোমবার ভোর প্রায় ৩টা ২৫…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top