News Flash

  • Home
  • খেলা
  • ভিজ্জি ট্রফির ফাইনালে নর্থ জোন খেতাবের লক্ষ্যে ইস্ট জোন এগিয়ে
Image

ভিজ্জি ট্রফির ফাইনালে নর্থ জোন খেতাবের লক্ষ্যে ইস্ট জোন এগিয়ে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৩ মার্চ।। ফাইনালে খেলা নিশ্চিত করে নিয়েছে নর্থ জোন। ভিজ্জি ট্রফির ফাইনাল ম্যাচ হচ্ছে আগামী 16 মার্চ। নর্থ জোনের বিপক্ষে কোন দল খেলবে সেটা নির্ভর করছে আগামীকাল দুটি ম্যাচের ফলাফলের উপর। ছত্তিশগড়ের রায়পুরে ইন্টার ইউনিভার্সিটি ক্রিকেট তথা ভিজ্জি ট্রফি টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। চারটি জোনের মধ্যে ইতোমধ্যে দুই রাউন্ডের খেলা শেষে আগামীকাল তৃতীয় রাউন্ডের খেলা অনুষ্ঠিত হচ্ছে। পরপর দুই ম্যাচে জয়ী হয়ে নর্থ জোন ফাইনালে খেলা নিশ্চিত করে নিয়েছে। এদিকে অপর ফাইনালিস্ট হওয়ার দাবিদার সাউথ জোন এবং ইস্ট জোন। রানের গড়ের নিরিখে ইস্ট জোন এগিয়ে। ওয়েস্ট জোন পর পর দুই ম্যাচে হেরে অনেকটা পিছিয়ে পড়েছে। আগামীকাল রায়পুর ডিস্ট্রিক্ট ক্রিকেট এসোসিয়েশন গ্রাউন্ডে ইস্ট জোন খেলবে ওয়েস্ট জোনের বিরুদ্ধে। অপর ম্যাচে শহীদ বীর নারায়ন সিং ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে নর্থ জোন খেলবে সাউথ জোনের বিরুদ্ধে। উল্লেখ্য, রবিবারে টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের খেলায় সাউথ জোন ১৩৩ রানের ব্যবধানে ওয়েস্ট জোনকে হারিয়ে ফাইনালের দাবিদার হয়ে উঠেছে। ওইদিন অপর ম্যাচে নর্থ জোন সাত উইকেটের ব্যবধানে ইস্ট জোনকে হারিয়ে ফাইনালে খেলা নিশ্চিত করে নিয়েছে। ডিস্ট্রিক ক্রিকেট একাডেমি গ্রাউন্ডে রবিবারে ম্যাচ শুরুতে টস জিতে ওয়েস্ট জোন প্রথমে বোলিং এর সিদ্ধান্ত নেয়। ব্যাটিং এর আমন্ত্রণ পেয়ে সাউথ জোন নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৫১ রান সংগ্রহ করে। দলের পক্ষে বুদ্ধি রাহুলের অপরাজিত ৯৪ রান উল্লেখযোগ্য। জবাবে ওয়েস্ট জোন ১১৮ রানে ইনিংস গুটিয়ে ফেলে। অপর ম্যাচে টস জিতে নর্থ জোন প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। ব্যাটিং এর সুযোগ পেয়ে ইস্ট জোন ৪৯.২ ওভারে ১৯৬ রান সংগ্রহ করলে জবাবে নর্থ জোন ৩৪.৪ ওভার খেলে তিন উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়।

Releated Posts

ভারতের মানচিত্রে উত্তর-পূর্বাঞ্চল বাদ, গ্লাসগোর রেস্তোরাঁ ঘিরে বিতর্ক; প্রতিবাদে লাভলিনা বরগোহাঁই

গ্লাসগো, ২ আগস্ট (আইএএনএস): ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে বাদ দিয়ে ভারতের মানচিত্র ছাপানো ন্যাপকিন ব্যবহার করায় স্কটল্যান্ডের গ্লাসগোর একটি ভারতীয়…

ByByNews Desk Aug 2, 2026

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026
Scroll to Top