News Flash

  • Home
  • খেলা
  • ২১ মার্চ থেকে শ্রীনগরে পুলিশ ফুটবল টুর্নামেন্ট

২১ মার্চ থেকে শ্রীনগরে পুলিশ ফুটবল টুর্নামেন্ট

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৩ মার্চ।। অনিবার্য কারণে ত্রিপুরা ফুটবল দল জাতীয় আসরে অংশ নিচ্ছে না। তবে আগামী ২১ মার্চ থেকে জম্মু কাশ্মীরের শ্রীনগরে শুরু হবে ৭১ তম বি এন মল্লিক সর্ব ভারতীয় পুলিশ টুর্নামেন্ট। এতে এবছর পুরুষ বিভাগে ৫৬ টি দল এবং মহিলা বিভাগে ১২ টি দল এন্ট্রি নিয়েছে। তবে দুর্ভাগ্যের হলেও সত্যি ত্রিপুরা পুলিশ দলের নাম কোথাও নেই। রাজ্য পুলিশ দলের একটি বিভাগেও অংশগ্রহণ নেই, এই বিষয়টাকে কোনো ভাবেই মেনে নিতে পারছেন না  রাজ্যের ফুটবল  প্রেমীরা। ফুটবলে ত্রিপুরা পুলিশ দলের একটা সুনাম রয়েছে। এই দল থেকে কানাই যাদব, গুলটি চৌধুরীর মতো ফুটবলাররা ভারতীয় দলের হয়েও প্রতিনিধিত্ব করেছেন। তবে অবাক করার মতো বিষয় হলো, সর্ব ভারতীয় পুলিশ মিটে এবার নামই নেই ত্রিপুরা পুলিশ ফুটবল টিমের। ৫৬ টি রাজ্য থেকে পুরুষ বিভাগে অংশগ্রহণ করলো ফুটবল টিম। আর ১২ টি রাজ্য থেকে মহিলা পুলিশ টিম অংশগ্রহণ করলো। অথচ অত্যন্ত পরিতাপের বিষয়, রাজ্য পুলিশ দলের অংশগ্রহণই নেই। এই বিষয়ে অনেক প্রাক্তন তথা বর্তমান পুলিশ ফুটবলারদের মনে বড়ই ব্যাথা লাগলো। সব কিছু থেকে ও কেন যে ত্রিপুরা পুলিশ দল সর্ব ভারতীয় স্তরে অংশগ্রহণ করলো না, এর কোনো সঠিক জবাব আছে কি রাজ্য পুলিশের ঊর্ধ্বতন কতৃপক্ষের কাছে। বিষয়টা নিয়ে এখন উঠছে অবিরাম প্রশ্ন। এক্ষেত্রে পুলিশের মহানির্দেশকের দৃষ্টি ও আকর্ষণ করা হলো রাজ্যের ফুটবল প্রেমীদের তরফে। তিনি কি জানেন এই বিষয়টা। যদি জেনে থাকেন তাহলে কোনো পদক্ষেপ কেন নিলেন না, তা নিয়ে ও উঠছে অবিরাম প্রশ্ন। মেঘালয়ের টিম যদি অংশগ্রহণ করতে পারে ভোট মরশুমে,তাহলে ত্রিপুরা দল বাদ যাবে কেন? প্রশ্ন উঠাটাই স্বাভাবিক।

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top