News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রাষ্ট্রপতি সহ কেন্দ্রীয় অর্থ মন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী এবং বিজেপি সর্বভারতীয় সভাপতির সাথে সাক্ষাত ত্রিপুরার মুখ্যমন্ত্রীর
Image

রাষ্ট্রপতি সহ কেন্দ্রীয় অর্থ মন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী এবং বিজেপি সর্বভারতীয় সভাপতির সাথে সাক্ষাত ত্রিপুরার মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১১ মার্চ (হি. স.) : ত্রিপুরায় দ্বিতীয় মেয়াদে মুখ্যমন্ত্রীর দায়িত্ব পেয়ে দিল্লিতে রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাত করেছেন ডা: মানিক সাহা। এছাড়াও তিনি প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় অর্থ মন্ত্রী নির্মলা সীতারমন এবং বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার সাথে সৌজন্যমূলক সাক্ষাতে শুভেচ্ছা বিনিময় করেছেন। প্রতিরক্ষা মন্ত্রী এবং অর্থ মন্ত্রীর কাছ থেকে কেন্দ্রীয় সরকারের সমস্ত সহায়তার আশ্বাস পেয়ে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এদিকে, মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা উপমুখ্যমন্ত্রী প্রেসটন টিংসঙ-র সাথে দেখা করেছেন এবং তাঁদেরকে শুভেচ্ছা জানিয়েছেন। 

এদিন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা জানিয়েছেন, নয়াদিল্লিতে আজ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সাথে সৌজন্য সাক্ষাত করেছি। ত্রিপুরার মুখ্যমন্ত্রী হিসাবে আমার দ্বিতীয় মেয়াদে তাঁর আশীর্বাদ এবং শুভ কামনার জন্য রাষ্ট্রপতির প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এরপর মুখ্যমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং-র সাথে সাক্ষাত করেছেন। ত্রিপুরায় বিজেপির বিপুল জয়ে রাজ্যবাসীকে উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন তিনি। ত্রিপুরার উন্নয়নে ভারত সরকারের অব্যাহত সমর্থনের জন্য প্রতিরক্ষা মন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। 

এদিনই কেন্দ্রীয় অর্থ মন্ত্রী নির্মলা সীতারমনের সাথে দেখা করেছেন মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা। এই সৌজন্যমূলক সাক্ষাতে কেন্দ্রীয় অর্থ মন্ত্রী ত্রিপুরার জনগণের উষ্ণ অভিনন্দন জানিয়েছেন এবং ত্রিপুরাকে সভাব্য সমস্ত সহায়তার আশ্বাস দিয়েছেন। এদিকে, ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা: মানিক এদিন বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার সাথে সাক্ষাতে রাজ্যে সরকারের পুণরায় প্রতিষ্ঠায় জনমনে আনন্দ-উল্লাস সম্পর্কে বিস্তারিত তুলে ধরেছেন। বিজেপি সর্বভারতীয় সভাপতি সমস্ত ত্রিপুরাবাসীকে অনেক শুভেচ্ছা জানিয়েছেন এবং রাজ্যের উজ্জ্বল ভবিষ্যতের কামনা করেছেন।

Releated Posts

বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলা সহ ভারতীয় টাউট আটক

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: বৈধ নথিপত্র ছাড়াই ভারতে অবস্থানের অভিযোগে আগরতলা বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলাকে আটক…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধর্মীয় রীতি-নীতি মেনে বিশ্বকর্মা পূজোর আয়োজন

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: প্রতি বছরের মতো এবছর ও বোধজংনগর স্থিত টি এস আর ২ নং ব্যাটেলিয়ানের জওয়ানরাও ধর্মীয়…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধানের জমি থেকে ১০-১২ ফুটের অজগর উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: ধানের জমি থেকে ১০ থেকে ১২ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

মাতাবাড়িতে ‘আশীর্বাদ কা দিয়া’ জ্বালালেন মুখ্যমন্ত্রী, মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে চলমান ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় উদয়পুরের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top