News Flash

  • Home
  • প্রধান খবর
  • ছাত্র ধর্মঘটের জেরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অশান্তি
Image

ছাত্র ধর্মঘটের জেরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অশান্তি

কলকাতা, ১০ মার্চ (হি স)। শুক্রবার একাধিক বাম সংগঠনের ছাত্র ধর্মঘটের ডাক উপেক্ষা করে অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাভাবিক কাজ হয়েছে। বিপরীত ছবিও দেখা গিয়েছে নানা শিক্ষাপ্রতিষ্ঠানে।

পশ্চিমবঙ্গের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী উপাচার্য সদ্য ঘোষিত হয়েছে। অধিকাংশ প্রতিষ্ঠানেই নয়া উপাচার্যরা গত দু’দিনে দায়িত্ব নিয়েছেন। কিন্তু উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের শূন্য আসন এখনও পূরণ হয়নি। এ নিয়ে সেখানে নানা সমস্যা-জটিলতা দেখা দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ও কর্মীদের একাংশ এ নিয়ে ক্ষুব্ধ। সেখানে মিছিলও হয়েছে দ্রুত উপাচার্য নিয়োগের দাবিতে। এর মধ্যে শুক্রবার বাম সংগঠন ধর্মঘট সফল করার চেষ্টা করলে তাদের পাল্টা বাধা দেওয়ার চেষ্টা করে তৃণমূল ছাত্রপরিষদ। তারপরই ডিএসও-তৃণমূল হাতাহাতি হয়। সূত্রের খবর, এ দিন সেখানে অল্প কিছু ক্লাশ হলেও নানা কারণে পরিস্থিতি উত্তপ্ত ছিল।
পশ্চিম মেদিনীপুরে মেদিনীপুর কলেজের সামনে ছাত্র ধর্মঘটের সমর্থক ও বিরোধীদের মধ্যে তুমুল বচসা-হাতাহাতি হয়েছে। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে জমায়েত হয়েছিলেন ডিএসওর সদস্য এবং সমর্থকেরা। অভিযোগ, কলেজের গেটের সামনে প্ল্যাকার্ড হাতে স্লোগান দেওয়ার সময় তাঁদের বাধা দেন তৃণমূল ছাত্র পরিষদের সদস্যেরা।
কিছু স্কুলেও অশান্তির খবর মিলেছে। উত্তর ২৪ পরগনায় বারাসতের সন্তোষ ভট্টাচার্য মেমোরিয়াল হাইস্কুলেও অশান্তি হয়েছে। সেখানকার প্রধান শিক্ষক জানালেন, প্রায় ৯০ শতাংশ শিক্ষকশিক্ষিকা আসেননি স্কুলে। প্রত্যেক শ্রেনিকক্ষই ছিল বন্ধ, দরজায় তালা। ডি এ এবং আনুষঙ্গিক কিছু দাবী নিয়ে ধর্মঘটের জেরে বন্ধ রাখা হয় মাথাভাঙার ছবিরনেছা স্কুল। শিক্ষকদের ফোন করে স্কুলে ডাকে তৃণমূলের নেতারা। দু’পক্ষের তর্কাতর্কি শুরু হয়। পুলিশ এসে পরিস্থিতির সামাল দেয়। দেরিতে স্কুল খোলে।

Releated Posts

নন্দীগ্রামে মনোনয়ন প্রত্যাহার মমতা শিবিরের প্রার্থীর, কংগ্রেসকে সমর্থনের ঘোষণা মমতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস শিবিরের প্রার্থী সঞ্চিতা…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের নতুন পরিচয় কী, কমিশনে নাম-প্রতীকের পছন্দ জানাল দুই গোষ্ঠী

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীই নতুন দলের নাম ও প্রতীকের জন্য নিজেদের পছন্দের তালিকা…

ByBySandeep Biswas Sep 18, 2026

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top