News Flash

  • Home
  • দিনের খবর
  • ছাত্র ধর্মঘট ভাঙতে পুলিশি ভূমিকা নিয়ে তোপ সুজন চক্রবর্তীর
Image

ছাত্র ধর্মঘট ভাঙতে পুলিশি ভূমিকা নিয়ে তোপ সুজন চক্রবর্তীর

কলকাতা, ১০ মার্চ (হি স)। বাম একাধিক ছাত্র সংগঠনের ডাকা ধর্মঘটকে কেন্দ্র করে শুক্রবার বিভিন্ন জায়গায় অশান্তি হয়েছে। বাধা এরিয়ে বিধানসভায় ঢোকার চেষ্টা করায় ‘পুলিশের নির্যাতনের’ শিকার হতে হয়েছে আন্দোলনকারীদের।

সব মিলিয়ে এসএফআই আন্দোলন নিয়ে তুঙ্গে রাজনৈতিক তরজা। এসএফআই সমর্থকদের যেভাবে ছত্রভঙ্গ করে আটক করা হয়েছে, তার তীব্র নিন্দা করলেন সুজন চক্রবর্তী।
সিপিএম নেতা বলেন, “রাজ্যের সরকার শিক্ষাকে ধ্বংস করছে। মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যাও কমেছে। শিক্ষায় দুর্নীতি ভয়ংকর। গোটা শিক্ষা দফতরই জেলে। বিধানসভা অধিবেশন হয়ে গেল, অথচ তা নিয়ে কোনও আলোচনা হল না। ছাত্ররা আগে থেকে চিঠি দিয়ে মন্ত্রীর সঙ্গে কথা বলতে চেয়েছে। স্পিকারের সঙ্গে দেখা করতে চেয়েছে। তাঁরা সময় দিতে পারলেন না! কী এমন কাজ আছে?
এই আন্দোলনে গোটা প্রশাসন ভয়ে ভীত। ছাত্রদের বিরুদ্ধে যুদ্ধের জন্য পুলিশবাহিনীকে কাজে লাগিয়েছে সরকার। আমি স্যালুট জানাচ্ছি, ছাত্রদের এই আন্দোলনকে। তাদের বলা হয়েছিল মিছিল করতে দেবে না। তারা করেছে। বিধানসভায় যেতে দেবে না। তারা গিয়েছে। ছাত্র আন্দোলন প্রাথমিক ভাবে তার জয় দেখিয়েছে। এবার এর আলোচনা করে প্রশাসনকে নিজেদের শিক্ষা বিরোধী মনোভাব খারিজ করতে হবে।”

Releated Posts

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026

অসমে বন্যাদুর্গতদের জন্য বাড়তি ত্রাণের দাবিতে অনশনে অখিল গগৈ

গুয়াহাটি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য বাড়তি ক্ষতিপূরণ ও ত্রাণের দাবিতে বৃহস্পতিবার একদিনের অনশন…

ByByNews Desk Sep 17, 2026

টাটা সন্সের চেয়ারম্যান পদে চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের প্রস্তাব ‘অবৈধ’: টাটা ট্রাস্টস

মুম্বই, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): টাটা সন্সের চেয়ারম্যান হিসেবে এন. চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের জন্য পরিচালন পর্ষদের প্রস্তাবকে ‘অবৈধ’ বলে দাবি…

ByByNews Desk Sep 17, 2026

শ্রীরামপুরে মমতার সভায় হাইকোর্টের শর্তসাপেক্ষ অনুমতি, সর্বাধিক ১,০০০ জনের জমায়েত

কলকাতা, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে তৃণমূল কংগ্রেসের সভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তবে শর্তসাপেক্ষে এই অনুমতি…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top