News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরা : ত্রয়োদশ বিধানসভার প্রথম অধিবেশন ২৪ মার্চ, পেশ হবে ভোট-অন-একাউন্ট
Image

ত্রিপুরা : ত্রয়োদশ বিধানসভার প্রথম অধিবেশন ২৪ মার্চ, পেশ হবে ভোট-অন-একাউন্ট

আগরতলা, ১০ মার্চ (হি. স.) : ত্রিপুরায় ত্রয়োদশ বিধানসভার প্রথম অধিবেশন আগামী ২৪ মার্চ অনুষ্ঠিত হবে। ওই অধিবেশনে ত্রিপুরা সরকার ভোট-অন-একাউন্ট পেশ করবে। এছাড়াও, প্রথা মেনে ইংরেজি বছরের প্রথম অধিবেশন রাজ্যপালের ভাষণ দিয়েই শুরু হবে। 

প্রসঙ্গত, ত্রিপুরায় নতুন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর আগামী ২৪ মার্চ বিধানসভা অধিবেশন অনুষ্ঠিত হবে। ভারতীয় সংবিধানের ১৭৪ অনুচ্ছেদের (১) নম্বর ধারায় প্রদত্ত ক্ষমতাবলে রাজ্যপাল সত্যদেও নারায়ণ আর্য ওইদিন বেলা এগারটায় ত্রয়োদশ বিধানসভার প্রথম অধিবেশন আহবান করেছেন। 

এদিকে, আগামী ১৬ মার্চ ত্রিপুরায় নবনির্বাচিত বিধায়কগণ শপথ নেবেন। ওইদিন বেলা এগারটায় বিধানসভার অধিবেশন কক্ষে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। নব নির্বাচিত সদস্য সদস্যাদের নিজ নিজ রিটার্নিং অফিসারের প্রদত্ত নির্বাচন সার্টিফিকেট সহ শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ গ্রহণে বিধানসভার সচিব এক বিজ্ঞপ্তিতে অনুরোধ জানিয়েছেন। এদিকে, বিধানসভার অধিবেশন কতদিনের জন্য বসবে সে বিষয়ে সিদ্ধান্ত নিতে নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ সম্পন্ন হওয়ার পর শীঘ্রই বিএসি-র বৈঠক অনুষ্ঠিত হবে।

Releated Posts

বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলা সহ ভারতীয় টাউট আটক

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: বৈধ নথিপত্র ছাড়াই ভারতে অবস্থানের অভিযোগে আগরতলা বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলাকে আটক…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধর্মীয় রীতি-নীতি মেনে বিশ্বকর্মা পূজোর আয়োজন

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: প্রতি বছরের মতো এবছর ও বোধজংনগর স্থিত টি এস আর ২ নং ব্যাটেলিয়ানের জওয়ানরাও ধর্মীয়…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধানের জমি থেকে ১০-১২ ফুটের অজগর উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: ধানের জমি থেকে ১০ থেকে ১২ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

মাতাবাড়িতে ‘আশীর্বাদ কা দিয়া’ জ্বালালেন মুখ্যমন্ত্রী, মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে চলমান ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় উদয়পুরের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top