News Flash

  • Home
  • খেলা
  • সুপার ডিভিশন লীগ ক্রিকেট শেষ দুটি ম্যাচে মাঠ পরিবর্তন
Image

সুপার ডিভিশন লীগ ক্রিকেট শেষ দুটি ম্যাচে মাঠ পরিবর্তন

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১০ মার্চ।। অবশেষে পরিবর্তন করা হলো মাঠ। মেলাঘরের শহীদ কাজল ময়দানের ২২ গজ ‘‌আনপ্রিপেয়ার্ড’। এই অভিযোগ এনেছিলেন বিভিন্ন ক্লাবের কর্তারা। অবশেষে শুক্রবার এনিয়ে অ্যাডভাইজারি টুর্ণামেন্ট কমিটির সভা হয়। তাতে মেলাঘরের শেষ দুটি ম্যাচ সরিয়ে আনা হয়। সিদ্ধান্ত হয়, ১২ মার্চ সংহতি বনাম কসমোপলিটনের ম্যাচটি নরসিংগড় পুলিস ট্রেণিং মাঠে এবং ১৪ মার্চ ইউনাটেড ফ্রেন্ডস এবং শতদল সঙ্ঘের ম্যাচটি ‌নরসিংগড় পুলিস ট্রেণিং মাঠে ও কসমোপলিটন এবং জে সি সি-‌র ম্যাচটি হবে এম বি বি স্টেডিয়ামে। আসরের শুরু থেকেই ওই মাঠের ২২ গজ নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিলেন ৬ ক্লাবের কর্তারা। কিন্তু এতে তেমন কর্ণপাত করেননি টি সি এ কর্তারা। বৃহস্পতিবার স্ফুলিঙ্গ হারতেই ওই আবেদন জোড়ালো হয়। শেষ পর্যন্ত মাঠ পরিবর্তন করা হয়। এদিনের সভায় আরও দুটি সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত হয় সমীরণ চক্রবর্তী টি -‌২০ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হবে ১ এপ্রিল থেকে। সুপার ডিভিশন এবং ‘‌এ’ ডিভিশনের মোট ১৪ টি দল আসরে অংশ নেবে। এছাড়া, ছোটদের ক্রিকেটের রাজ্য আসরও পিছিয়ে দেওয়া হয়। ২৫ মার্চ থেকে সম্ভবত শুরু হবে অনূর্ধ্ব-‌১৩ ছোটদের রাজ্য ক্রিকেট। আসরে অংশ নেওয়া মহকুমার ক্রিকেটারদের নাম রেজিস্ট্রেশন করতে হবে ২০ মার্চের মধ্যে। রাজ্য ক্রিকেট সংস্থার সচিব তাপস ঘোষ এক বিবৃতিতে এখবর জানিয়েছেন।‌  ‌

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top