News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আগুনে পুড়ে ছাই সাতটি দোকান, ক্ষতিগস্ত ব্যবসায়ীদের খোঁজ খবর নিতে গেলেন মেয়র
Image

আগুনে পুড়ে ছাই সাতটি দোকান, ক্ষতিগস্ত ব্যবসায়ীদের খোঁজ খবর নিতে গেলেন মেয়র

আগরতলা, ১০ মার্চ (হি.স.): গত বুধবার নাশকতার আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়া ৭টি দোকান পরিদর্শনে গিয়েছেন আগরতলা পুর নিগম মেয়র দীপক মজুমদার। আজ ক্ষতিগস্ত ব্যবসায়ীদের সাথে কথা বলেন তিনি। ওই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্তদের কঠোর শাস্তি দাবী করেছেন তিনি। এদিকে,  আজ ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রের বিজিত প্রার্থী পাপিয়া দত্তও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের খোঁজ নিয়েছেন। 

এদিন তিনি সাংবাদিকদেরর মুখোমুখি হয়ে বলেন,নির্বাচনী ফলাফল ঘোষণা হওয়ার পর থেকে রাজ্যে কিছু দুষ্কৃতিরা অশান্তির পরিবেশ সৃষ্টি করতে এবং সরকারের ভাবমূর্তি নষ্ট করার লক্ষে বুধবার রাতে রাজধানী চন্দ্রপুর বাজারে ৭টি দোকানে আগুন লাগিয়ে দিয়েছে। তিনি দাবি জানিয়েছেন, অগ্নিকাণ্ডের ঘটনার সাথে জড়িত অভিযুক্তদের প্রসাশন উপযুক্ত শাস্তি ব্যবস্থা গ্রহণ করুক। সাথে তিনি ওই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।

এদিন তিনি ক্ষতিগস্ত ব্যবসায়ীদের আশ্বাস দিয়েছেন, সরকার তাদেরকে আর্থিক সহযোগিতা করার জন্য চিন্তা ভাবনা করছে। বিশেষ করে আগামীদিনে এ ধরণের ঘটনা পুনরাবৃত্তি না হয় তার জন্য ব্যবস্থা নেওয়া হবে।

Releated Posts

কমিউনিস্ট ও কংগ্রেস সমস্যা সৃষ্টি করতে চায়, তারা উন্নয়ন দেখে না: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: রাজধানী আগরতলার পরিত্যক্ত ও দখলমুক্ত হওয়া পুরনো পুকুরগুলির সংস্কার কাজ দ্রুত শেষ করার…

ByByReshmi Debnath Aug 3, 2026

বাঁকিপুর উপনির্বাচনে প্রশান্ত কিশোরের ঐতিহাসিক জয়, ভাঙল বিজেপির দীর্ঘদিনের দখল; শুভেচ্ছা জানালেন সম্রাট চৌধুরী

পাটনা, ৩ আগস্ট (আইএএনএস) : বিহারের ব্যাঙ্কিপুর বিধানসভা উপনির্বাচনে বড় রাজনৈতিক সাফল্য অর্জন করলেন জন সুরাজের প্রতিষ্ঠাতা প্রশান্ত…

ByBySandeep Biswas Aug 3, 2026

শিক্ষকতায় ফিরলেও রাজনীতি ছাড়ছেন না, জল্পনায় ইতি টানলেন প্রাক্তন সাংসদ

আগরতলা, ৩ আগস্ট: শিক্ষকতায় ফেরার ঘটনাকে ঘিরে রাজ্য রাজনীতিতে তৈরি হওয়া জল্পনার অবসান ঘটিয়ে প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা…

ByByReshmi Debnath Aug 3, 2026

সুযোগসন্ধানীদের জন্য তিপরা মথায় কেনো স্থান নেই : প্রদ্যোত

আগরতলা, ৩ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন শেষ হওয়ার পর মথা এবং এর সহযোগী সংগঠনগুলিতে ব্যাপক সাংগঠনিক…

ByByTaniya Chakraborty Aug 3, 2026
Scroll to Top