News Flash

  • Home
  • দেশ
  • হিমঘর খোলার দাবিতে নকশালবাড়ি বিডিও অফিসের সামনে বিক্ষোভে কৃষকরা
Image

হিমঘর খোলার দাবিতে নকশালবাড়ি বিডিও অফিসের সামনে বিক্ষোভে কৃষকরা

নকশালবাড়ি, ৯ মার্চ (হি. স.) :: হিমঘর খোলার দাবিতে নকশালবাড়ি বিডিও অফিসের সামনে বিক্ষোভে শামিল কৃষকরা। বৃহস্পতিবার নকশালবাড়ি, মণিরাম, হাতিঘিসা গ্রাম পঞ্চায়েতের আলু চাষিরা বিক্ষোভ দেখায়। দ্রুত হিমঘর খোলার দাবিতে তারা নকশালবাড়ি বিডিও, নকশালবাড়ি ব্লক কৃষি আধিকারিক, খড়িবাড়ি থানা, খড়িবাড়ি বিডিও এবং খড়িবাড়ি ব্লক কৃষি আধিকারিককে লিখিত অভিযোগ জানান।

জমিতে আলু তোলা শুরু হলেও হিমঘর খোলার এখনও কোনও নির্দেশিকা আসেনি। এর ফলে জমিতেই অনেক কৃষকের আলু পচতে শুরু করেছে। শিলাবৃষ্টিতেও আলু ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা কৃষকদের। কৃষ্ণ দাস নামক এক আলু চাষি জানান, হিমঘরে আলু রাখতে কৃষকরা নানা সমস্যার সম্মুখীন হতে হবে। হিমঘর মালিকদের দাদাগিরিতে অসহায় অবস্থা কৃষকদের। এদিন বিভিন্ন প্রশাসনিক মহলে আলু চাষিদের সমস্যা লিখিত সহকারে জানানো হয়েছে। দীপক সন্ন্যাসি নামে আরও এক কৃষক জানান, হিমঘর খোলার আগেই আলু চাষিদের অগ্রিম টাকা দিতে হচ্ছে। হিমঘরের মালিকদের এই টাকা আমাদের পক্ষে দেওয়া সম্ভব নেই। কারণ হিমঘরে আলু রাখার আগেই প্রতি বস্তা ৫০ টাকা দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়।

Releated Posts

ছাত্র আন্দোলনে পেলেট গান ও একে-৪৭ ব্যবহারের অনুমতি কে দিয়েছিল? সরকারের কাছে জবাব চাইলেন প্রিয়াঙ্কা গান্ধী

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে ছাত্র আন্দোলনের সময় বিক্ষোভকারীদের বিরুদ্ধে পেলেট গান ও একে-৪৭ ব্যবহারের অনুমতি…

ByByNews Desk Jul 28, 2026

উত্তরপ্রদেশ ভোটের আগে সংখ্যালঘু ভোটকে কেন্দ্র করে বিরোধী শিবিরে জোটের অঙ্ক, রাজনৈতিক মহলে জোর জল্পনা

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): আগামী বছর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের রাজনৈতিক সমীকরণে নতুন করে গুরুত্ব পাচ্ছে…

ByByNews Desk Jul 28, 2026

পশ্চিমবঙ্গে বড় প্রশাসনিক রদবদল, একসঙ্গে বদলি ৯৯ বিডিও

কলকাতা, ২৮ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গ সরকারের কর্মী ও প্রশাসনিক সংস্কার দফতর মঙ্গলবার রাজ্যজুড়ে একসঙ্গে ৯৯ জন ব্লক ডেভেলপমেন্ট…

ByByNews Desk Jul 28, 2026

বারাসতের পুলিশ ফাঁড়িতে বাজেয়াপ্ত অবৈধ বাজির মজুতঘরে বিস্ফোরণ, হতাহতের খবর নেই

কলকাতা, ২৮ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার বারাসতের নীলগঞ্জ পুলিশ ফাঁড়িতে মঙ্গলবার সকালে পরপর বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top