News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিধানসভার নবনির্বাচিত সদস্যদের নিয়ে বৈঠক সিপিএম রাজ্য কমিটির
Image

বিধানসভার নবনির্বাচিত সদস্যদের নিয়ে বৈঠক সিপিএম রাজ্য কমিটির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ মার্চ৷৷ নির্বাচন পরবর্তী পরিস্থিতি পর্যালোচনা করতে বৃহস্পতিবার সিপিআইএমের রাজ্য সদর কার্যালয়ে মেলার মাঠে দলীয় শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং নির্বাচিত সদস্যদের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়৷ বৈঠকে নির্বাচন পরবর্তী সন্ত্রাসজনক কার্যকলাপ নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়৷ কোথায় কোথায় দলীয় নেতা কর্মী সমর্থকদের বাড়িঘর আক্রমণ এবং কতজন জখম হয়েছেন সে বিষয়েও বিস্তারিত তথ্য সংগৃহীত হয়৷ বৈঠকে পরবর্তী কর্মসূচি গ্রহণ করা হয়৷ এছাড়া
বৃহস্পতিবার সিপিএম রাজ্য দপ্তরে সিপিআইএমের নবনির্বাচিত বিধায়কদের সংবর্ধনা প্রদান করা হয়৷ তাদের হাতে পুষ্পস্তবক তুলে দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করেন বামফ্রন্টের আহ্বায়ক নারায়ণ কর এবং সিপিএম রাজ্য সম্পাদক জীতেন্দ্র চৌধুরী৷  এছাড়াও ২৩শে-র  নির্বাচনে গননার পর রাজ্য জুড়ে চলা সন্ত্রাসের বিষয়ে বিস্তারিত আলোচনা হয় বৈঠকে৷ এই বৈঠকে ছিলেন সিপিএম পলিটব্যুরো সদস্য মানিক সরকার৷ আগামী দিনে বিধায়কদের নিয়ে কিভাবে সাংগঠনিক কাজ করা হবে এবিষয়ে আলোচনা করা হয়৷ নবনির্বাচিত বিধায়করা কিভাবে বিধানসভায় কাজ করবেন সেসব বিষয় নিয়েও এদিন আলোচনা হয়েছে৷ রাজ্যে সন্ত্রাসী কার্যকলাপ অবিলম্বে বন্ধ করে শান্তি সম্প্রীতির পরিবেশ ফিরিয়ে আনার জন্য বৈঠক থেকে রাজ্য সরকার এবং শাসকদলের প্রতি আহ্বান জানানো হয়েছে৷

Releated Posts

মহারাজগঞ্জ বাজারে নির্ধারিত সময়ের বাইরে ট্রাক থেকে পণ্য ওঠানামায় ট্রাফিক পুলিশের অভিযান

আগরতলা, ১২ সেপ্টেম্বর: আগরতলার অন্যতম ব্যস্ত বাণিজ্যিক এলাকা মহারাজগঞ্জ বাজারে যানজট নিয়ন্ত্রণে বিশেষ অভিযান চালাল ট্রাফিক দপ্তর। শনিবারের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

প্রয়াত প্রাক্তন বিধায়ক তাপস দে, শোক প্রকাশ, তিপরা মথার দলীয় পতাকা অর্ধনমিত রাখার আহ্বান প্রদ্যোতের

আগরতলা, ১২ সেপ্টেম্বর: প্রয়াত হলেন কংগ্রেসের প্রাক্তন বিধায়ক, বর্ষীয়ান রাজনীতিবিদ ও বিশিষ্ট সমাজসেবী তাপস দে। শুক্রবার রাত ১টা…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top