News Flash

  • Home
  • বিদেশ
  • (আপডেট ) ঢাকার গুলিস্তানের ভবনে বিস্ফোরণে মৃত্যু বেড়ে ১৪, আহত ৭৫
Image

(আপডেট ) ঢাকার গুলিস্তানের ভবনে বিস্ফোরণে মৃত্যু বেড়ে ১৪, আহত ৭৫

ঢাকা, ৭ মার্চ (হি. স.) : বাংলাদেশের রাজধানী ঢাকার গুলিস্তান এলাকায় ভয়াবহ বিস্ফোরণ। ঘটনাস্থলেই ৬ জন নিহত হয়েছেন। এই ঘটনায় পরে আরও ৮ জনের মৃত্যু হয়। ফলে এই ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ১৪ । এই ঘটনায় আরও ৭৫ জনের মতো মানুষ গুরুতর আহত হয়েছেন। হতাহতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

মঙ্গলবার গুলিস্তান এলাকায় বিআরটিসির বাস কাউন্টারের পাশে বিকেল ৪টে বেজে ৫০ মিনিট নাগাদ প্রচণ্ড শব্দে একটি বিস্ফোরণ ঘটেছে বলে জানা গিয়েছে। রাজধানীর গুলিস্তানের একটি সাততলা ভবনের নিচতলায় বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত দুই নারীসহ ১৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া এই দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৭৫ জন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইন-চার্জ বাচ্চু মিয়া বাসস’কে এই তথ্য নিশ্চিত করেছেন। নিহতদের মধ্যে ১২ জন পুরুষ ও ২ জন নারী বলে জানান তিনি। বাচ্চু মিয়া জানান, হাসপাতালে এখন পর্যন্ত ১৪ জনের মরদেহ আনা হয়েছে। এখনও আরও আহতদের হাসপাতালে আনা হচ্ছে।

ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার বাসস’কে জানান, ফুলবাড়িয়া বাস স্ট্যান্ডের বিপরীত দিকের সিদ্দিক বাজার এলাকায় বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে। বিকেল ৪টা ৫০ মিনিটে বিস্ফোরণের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে যায়। বর্তমানে সেখানে ১১টি ইউনিট কাজ করছে বলে জানান তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণে ভবনের সবগুলো তলায় জানালার কাঁচ ভেঙে গেছে। পাশে থাকা আরও দু’টি ভবনও ক্ষতিগ্রস্থ হয়েছে।

প্রসঙ্গত, দিন কয়েক আগেই ঢাকার অন্য এক এলাকার এক তিনতলা ভবনেও বিস্ফোরণ ঘটেছিল। ওই ক্ষেত্রে মৃত্যু হয়েছিল ৩ জনের।গত রবিবার ঢাকার সায়েন্স ল্যাব এলাকায় আরও একটি বিস্ফোরণ ঘটেছিল। ওই ঘটনায় তিনজন নিহত আরও অন্তত ১৪ জন আহত হয়েছিলেন। তার আগে শনিবার চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি অক্সিজেন কারখানায় বিস্ফোরণ এবং অগ্নিকাণ্ডে অন্তত ছয়জন নিহত হয়েছিলেন।

Releated Posts

স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত ভারতের

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে ভারতের দীর্ঘস্থায়ী ও দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত করলেন বিদেশ মন্ত্রকের অর্থনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

জ্বালানি নিরাপত্তা, এসআরআইএ ও অসামরিক পরমাণু সহযোগিতা নিয়ে ভারত-আমেরিকার আলোচনা

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নিউইয়র্কে মার্কিন রাজনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

হিমালয়ের জলবায়ু সহনশীলতা বাড়াতে নেপাল-ভারত-চীন ব্যবস্থার প্রস্তাব নেপালের প্রধানমন্ত্রী শাহের

কাঠমান্ডু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): হিমালয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা জোরদার করতে নেপাল, ভারত ও চীনকে…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

ভারত-আমেরিকার প্রতিরক্ষা অংশীদারিত্বের শক্তির প্রতিফলন ‘যুদ্ধ অভ্যাস’: সার্জিও গোর

জয়পুর, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে প্রতিরক্ষা অংশীদারিত্বের শক্তির প্রতিফলন ঘটায় দ্বিপাক্ষিক সামরিক মহড়া ‘যুদ্ধ অভ্যাস’।…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top