News Flash

  • Home
  • প্রধান খবর
  • একদিনের সিরিজের শেষ ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে জয়ী বাংলাদেশ
Image

একদিনের সিরিজের শেষ ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে জয়ী বাংলাদেশ

চট্টগ্রাম, ৬ মার্চ (হি.স.) : ইংল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হওয়া থেকে বাঁচল বাংলাদেশের। সোমবার একদিনের সিরিজের শেষ ম্যাচে ইংলিশ ক্রিকেটারদের নাকানিচোবানি খাইয়ে ৫১ রানে জিতে টি টুয়েন্টি সিরিজের আগে আত্মবিশ্বাস ফিরে পেল তামিম ইকবাল-সাকিব আল হাসানরা । এদিন বাংলাদেশের দেওয়া ২৪৭ রানে লক্ষ্য তাড়া করতে নেমে ২৪৬ রানে অলআউট হয়ে যায় টাইগাররা।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এদিন সিরিজের শেষ তথা নিয়মরক্ষার ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক তামিম ইকবাল। যদিও শুরুটা খুব ভালো হয়নি টাইগারদের। শূন্য রানে ফেরেন ওপেনার লিটন দাস। ১১ রান করে সাজঘরে ফেরেন টাইগার অধিনায়ক। তবে নাজমুল হোসেন শান্ত (৫৩), মুশফিকুর রহিম (৭০) আর সাকিব আল হাসানের (৭৫) দুরন্ত অর্ধশতরানের সুবাদে লড়াইয়ের মতো রান সংগ্রহ করতে সক্ষম হয় বাংলাদেশ। যদিও পুরো ওভার খেলতে পারেনি। ৪৮.৫ ওভারেই ২৪৬ রানে অলআউট হয়ে যায় টাইগাররা।

জয়ের জন্য ২৪৭ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে ইংল্যান্ডের ওপেনিং জুটি ঝড় বইয়ে দেয়। দলকে ব্রেক থ্রু এনে দেন সাকিব আল হাসান। ফিল সল্টকে সাজঘরে ফিরিয়ে দেন। ডিভেড মালানকে (০) ফেরান এবাদত হোসেন। আগের ম্যাচে শতরান করা জেসন রয়কেও ফিরিয়ে দেন সাকিব। চতুর্থ উইকেটে কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন স্যাম কারান আর জেমস ভিন্স। মেহেদি হাসান মিরাজকে তুলে মারতে গিয়ে লংঅফ বাউন্ডারিতে লিটন দাসের হাতে ক্যাচ দেন কারান (২৩)। এর পরে জেমস ভিন্সকে (৩৮) ফেরান সাকিব। ক্রিজে থিতু হওয়ার আগেই মঈন আলিকে (২) বোল্ড করেন এবাদাত হোসেন। ইংল্যান্ড অধিনায়ক জস বাটলারকে ফিরিয়ে প্রতিপক্ষের মেরুদণ্ড গুঁড়িয়ে দেন তাইজুল ইসলাম। ১৫৮ রানে ৭ উইকেট হারানো ইংলিশরা আর ম্যাচে ফিরতে পারেননি। ৪৩.১ ওভারে ১৯৬ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। ব্যাট হাতে ৭৫ রান করার পাশাপাশি বল হাতে চার উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছেন সাকিব আল হাসান।

Releated Posts

‘মোদিকে কখনও হালকাভাবে নেবেন না’— অমিত মালব্যের এক লাইনের পোস্টে জল্পনা

নয়াদিল্লি, ২৮ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে ঘিরে বিরোধীদের আক্রমণের আবহে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যের…

ByByNews Desk Jul 28, 2026

হরমুজ প্রণালীর কাছে ১৬৬ ভারতীয় নাবিক, পরিস্থিতির উপর কড়া নজর বিদেশ মন্ত্রকের

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর পশ্চিমে বর্তমানে ছয়টি ভারতীয় জাহাজে ১২৫ জন ভারতীয় নাবিক…

ByByNews Desk Jul 28, 2026

কোস্ট গার্ডে মহিলাদের জন্য আরও সুযোগ, সমুদ্রে নিখোঁজ জওয়ানদের পরিবারও পাবে দ্রুত আর্থিক সহায়তা

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): ভারতীয় কোস্ট গার্ডে (আইসিজি) মহিলাদের জন্য আরও বেশি কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং কর্তব্যরত অবস্থায়…

ByByNews Desk Jul 28, 2026

নিট প্রশ্নফাঁস আন্দোলনে অংশ নেওয়া ছাত্রদের হয়রানির অভিযোগ সিজেপির, নতুন আন্দোলনের হুঁশিয়ারি

জয়পুর, ২৮ জুলাই (আইএএনএস): নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে আন্দোলনে অংশ নেওয়া ছাত্রদের রাজস্থান পুলিশ হয়রানি করছে বলে অভিযোগ তুলেছে…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top