ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৬ মার্চ।। প্রথম লীগে জেসিসি ১৩৪ রানে বড় জয় পেয়েছিল। ফিরতি লীগে দু’দল পুনরায় মুখোমুখি হচ্ছে আগামীকাল। কোনও কিছুতেই পরিবর্তন নেই। প্রথম লীগের মতো ফিরতি লীগের খেলাও হবে এমবিবি স্টেডিয়ামে। কোথায় ভুল-ত্রুটি হয়েছিল সেটা খুঁজে শতদল সংঘ শুধরে নিয়ে আগামীকাল জয় পেতে চাইছে। অপরদিকে জয়নগর ক্রিকেট ক্লাবেরও ইচ্ছে জয়ের ধারা অব্যাহত রাখতে। গত ২৭ ফেব্রুয়ারি, সোমবার প্রথম লীগের গুরুত্বপূর্ণ ম্যাচে জেসিসি ১৩৪ রানে শতদল-কে পরাজিত করেছিল। টস জিতে জেসিসি প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়ে নির্ধারিত ৫০ ওভার খেলে ৯টি উইকেট হারিয়ে ২৯৭ রান সংগ্রহ করেছিল। দলের পক্ষে রোহিত ঘোষের ৬২ রান এবং রিমন সাহার ৫৩ রান উল্লেখযোগ্য ছিল। শতদলের জয়দীপ দেব তিনটি এবং ভিকি সাহা ও সাধব খান দুটি করে উইকেট পেয়েছিল। জবাবে ব্যাট করতে নেমে শতদল সংঘ ৩৬ ওভার খেলে ১৬৩ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। দলের পক্ষে অরিন্দম বর্মন ৫৫ রান এবং দ্বীপায়ন দেববর্মা ৫১ রান পেলেও অন্যদের ব্যর্থতায় শেষ রক্ষা সম্ভব হয়নি। জেসিসির তুষার সাহা, অমরেশ দাস ও শংকর পাল প্রত্যেকে তিনটি করে উইকেট পেয়েছিল। শংকর প্লেয়ার অব দ্য ম্যাচের খেতাবও পেয়েছিল। উল্লেখ্য, আগামীকালের ম্যাচে শতদল সংঘ জয়ী হতে পারলে লীগে প্রথম তিনে থাকার প্রত্যাশা জিইয়ে থাকবে।

এমবিবি-তে আজ জয়নগরকে হারাতে মরিয়া শতদল সংঘের
Tags:
Releated Posts
ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান
ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…
বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার
ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…
মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া
নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…
২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…


















