News Flash

  • Home
  • খেলা
  • চ্যাম্পিয়নের দৌড়ে এগিয়ে যেতে স্ফুলিঙ্গ আজ কসমো”র মুখোমুখি
Image

চ্যাম্পিয়নের দৌড়ে এগিয়ে যেতে স্ফুলিঙ্গ আজ কসমো”র মুখোমুখি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৬ মার্চ।। চ্যাম্পিয়নের খেতাব জয় অনেকটাই নিশ্চিত করে নিতে আগামীকাল মাঠে নামছে স্ফুলিঙ্গ ক্লাব। প্রতিপক্ষ আসরের সবথেকে দুর্বল প্রতিপক্ষ কসমোপলিটন। মরশুমের প্রথম সাক্ষাৎকারে অনেকটা সহজেই জয় পেয়েছিলেন শ্রীদাম-‌রা। নরসিংগড় পুলিস ট্রেণিং আকাদেমি মাঠে হবে ম্যাচটি। ইতিমধ্যে আসরে ৬ ম্যাচ খেলে সবকটিতে জয় পেয়ে স্থানীয় ক্রিকেটারদের নিয়ে গড়া স্ফুলিঙ্গ খেতাবের দোরগোড়ায়। বড় কোনও অঘটন না ঘটলে আগামীকালও জয় পাবেই স্ফুলিঙ্গ। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত বিপুল মজুমদার স্মৃতি সুপার ডিভিশন লিগ ক্রিকেটে। এদিকে মেলাঘরের শহীদ কাজল ময়দানে ইউনাটেড ফ্রেন্ডস খেলবে সংহতির বিরুদ্ধে এবং এম বি বি স্টেডিয়ামে জে সি সি খেলবে শতদল সঙ্ঘের বিরুদ্ধে। প্রথম সাক্ষাৎকারে ইউনাটেড ফ্রেন্ডস, স্ফুলিঙ্গ এবং জে সি সি জয় পেয়েছিলো। ‌আজও ওই তিন দল ফেভারিট হিসাবেই মাঠে নামবে। রবিবার ম্যাচ খেলায় এদিন কোনও দলই অনুশীলন করেনি। তবে আগামীকালের ম্যাচটি দুদলের কাছেই খুবই গুরুত্বপূর্ণ। খেতাবের দৌড়ে এগিয়ে যেতে স্ফুলিঙ্গকে যেমন জয় পেতেই হবে তেমনি দ্বিতীয় স্থানের দৌড়ে টিকে থাকতে হলে জয় ছাড়া বিকল্প কোনও পথ নেই ইউনাটেড ফ্রেন্ডসের কাছে। ইউনাইটেড ফ্রেন্ডস আগামীকাল সংহতির মুখোমুখি হচ্ছে মেলাঘরে শহীদ কাজল স্মৃতি ময়দানে। প্রথম লিগের শেষ এবং ফিরতি লিগের প্রথম ম্যাচে পরাজিত হয়ে অনেকটাই বেকায়দায় রজত দে-‌রা। চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন কার্যত অধরা থেকে যাবে এই আসরে বিশালদের। এখন দ্বিতীয় স্থান দখলই কিছুটা স্বস্তি দিতে পারে দীপক ক্ষৈত্রীদের।

Releated Posts

প্রতিটি চ্যাম্পিয়নের পেছনে থাকে বিশ্বাসের একটি ব্যবস্থা’: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২১ আগস্ট (আইএএনএস): ক্রীড়া পরিকাঠামো শক্তিশালী করা এবং প্রতিভাবান তরুণ ক্রীড়াবিদদের জন্য আরও বেশি সুযোগ তৈরিতে অসম…

ByByTaniya Chakraborty Aug 21, 2026

টেস্ট ক্রিকেটে ১০০ ছক্কা, প্রথম ভারতীয় হিসেবে ইতিহাস গড়লেন ঋষভ পন্থ

গালে, ১৮ আগস্ট (আইএএনএস): টেস্ট ক্রিকেটে ১০০টি ছক্কা হাঁকিয়ে ইতিহাস গড়লেন ভারতের তারকা উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ। মঙ্গলবার গালে…

ByByNews Desk Aug 18, 2026

বিশ্বকাপের অভিজ্ঞতা এশিয়ান গেমসে কাজে লাগবে: আইওএ

নয়াদিল্লি, ১৭ আগস্ট (আইএএনএস): ২০২৬ এফআইএইচ হকি বিশ্বকাপে ভারতীয় পুরুষ ও মহিলা জাতীয় দলের অংশগ্রহণকে স্বাগত জানাল ভারতীয়…

ByByNews Desk Aug 17, 2026

ঘরের মাটিতে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে পদকের লক্ষ্যে ভারত, নজরে সিন্ধু-আয়ুষ

নয়াদিল্লি, ১৬ আগস্ট (আইএএনএস): বিশ্বের সেরা ব্যাডমিন্টন তারকাদের নিয়ে ১৭ থেকে ২৩ আগস্ট দিল্লির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে বসতে…

ByByNews Desk Aug 16, 2026
Scroll to Top