ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৬ মার্চ।। চ্যাম্পিয়নের খেতাব জয় অনেকটাই নিশ্চিত করে নিতে আগামীকাল মাঠে নামছে স্ফুলিঙ্গ ক্লাব। প্রতিপক্ষ আসরের সবথেকে দুর্বল প্রতিপক্ষ কসমোপলিটন। মরশুমের প্রথম সাক্ষাৎকারে অনেকটা সহজেই জয় পেয়েছিলেন শ্রীদাম-রা। নরসিংগড় পুলিস ট্রেণিং আকাদেমি মাঠে হবে ম্যাচটি। ইতিমধ্যে আসরে ৬ ম্যাচ খেলে সবকটিতে জয় পেয়ে স্থানীয় ক্রিকেটারদের নিয়ে গড়া স্ফুলিঙ্গ খেতাবের দোরগোড়ায়। বড় কোনও অঘটন না ঘটলে আগামীকালও জয় পাবেই স্ফুলিঙ্গ। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত বিপুল মজুমদার স্মৃতি সুপার ডিভিশন লিগ ক্রিকেটে। এদিকে মেলাঘরের শহীদ কাজল ময়দানে ইউনাটেড ফ্রেন্ডস খেলবে সংহতির বিরুদ্ধে এবং এম বি বি স্টেডিয়ামে জে সি সি খেলবে শতদল সঙ্ঘের বিরুদ্ধে। প্রথম সাক্ষাৎকারে ইউনাটেড ফ্রেন্ডস, স্ফুলিঙ্গ এবং জে সি সি জয় পেয়েছিলো। আজও ওই তিন দল ফেভারিট হিসাবেই মাঠে নামবে। রবিবার ম্যাচ খেলায় এদিন কোনও দলই অনুশীলন করেনি। তবে আগামীকালের ম্যাচটি দুদলের কাছেই খুবই গুরুত্বপূর্ণ। খেতাবের দৌড়ে এগিয়ে যেতে স্ফুলিঙ্গকে যেমন জয় পেতেই হবে তেমনি দ্বিতীয় স্থানের দৌড়ে টিকে থাকতে হলে জয় ছাড়া বিকল্প কোনও পথ নেই ইউনাটেড ফ্রেন্ডসের কাছে। ইউনাইটেড ফ্রেন্ডস আগামীকাল সংহতির মুখোমুখি হচ্ছে মেলাঘরে শহীদ কাজল স্মৃতি ময়দানে। প্রথম লিগের শেষ এবং ফিরতি লিগের প্রথম ম্যাচে পরাজিত হয়ে অনেকটাই বেকায়দায় রজত দে-রা। চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন কার্যত অধরা থেকে যাবে এই আসরে বিশালদের। এখন দ্বিতীয় স্থান দখলই কিছুটা স্বস্তি দিতে পারে দীপক ক্ষৈত্রীদের।

চ্যাম্পিয়নের দৌড়ে এগিয়ে যেতে স্ফুলিঙ্গ আজ কসমো”র মুখোমুখি
Tags:
Releated Posts
ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান
ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…
বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার
ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…
মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া
নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…
২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…


















