ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৬ মার্চ।। ফাইনালে সোনামুড়া কোচিং সেন্টারের বিরুদ্ধে খেলবে বীরবিক্রম ক্লাব। ৮ মার্চ হবে ফাইনাল ম্যাচ। মহকুমার স্পোর্টিং অ্যাসোসিয়েশন মাঠে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত অনূর্ধ্ব-১৫ ক্রিকেটে। সোমবার আসরের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে বীরবিক্রম ক্লাব ১০ উইকেটে পরাজিত করে শান্তিনগর প্লে সেন্টারকে। ম্যাচে বিজয়ী দলের সাগর দেবনাথ হ্যাটট্রিক করে। এদিন সকালে প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে শান্তিনগর প্লে সেন্টার মাত্র ৫৬ রান করতে সক্ষম হয়। বীরবিক্রম ক্লাবের দুই বোলার সাগর দেবনাথ এবং তন্ময় ভৌমিকের বিধ্বংসী বোলিংয়ে। শান্তিনগরের পক্ষে একমাত্র পিন্টু শীল কিছুটা প্রতিরোধ গড়ে তুলে। দলের ওই উইকেট রক্ষক ব্যাটসম্যানটি ২৭ বল খেলে ৬ টি বাউন্ডারির সাহায্যে ২৬ রান করে। এছাড়া দলের আর কোনও ব্যাটসম্যান ২২ গজে রুখে দাড়াতে পারেনি। দল অতিরিক্ত খাতে পায় ১২ রান। বীরবিক্রম ক্লাবের পক্ষে সাগর দেবনাথ (২/৪) এবং তন্ময় ভোমিক (৪/৮) সফল বোলার। জবাবে খেলতে নেমে বীরবিক্রম ক্লাব ১০.২ ওভারে কোনও উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের হয়ে খেলতে নেমে ওপেনিং জুটিতে অণিরুদ্ধ দাস এবং শুভম দেবনাথ ৬০ রান যোগ করে দলকে জয় এনে দিতে ব্যাট হাতে বড় ভূমিকা নেয়। শুভম ৩১ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৩ রানে এবং অণিরুদ্ধ ৩২ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৬ রানে অপরাজিত থেকে যায়।

ফাইনালে কাল সোনামুড়া কোচিং সেন্টার ও বীরবিক্রম ক্লাব মুখোমুখি
Tags:
Releated Posts
ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান
ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…
বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার
ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…
মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া
নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…
২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…


















