News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • মেঘালয়ে এমডিএ-০২ সরকারে এনপিপির আট, ইউডিপি-র দুই এবং বিজেপির একজন পাবেন মন্ত্রিত্ব : কনরাড
Image

মেঘালয়ে এমডিএ-০২ সরকারে এনপিপির আট, ইউডিপি-র দুই এবং বিজেপির একজন পাবেন মন্ত্রিত্ব : কনরাড

শিলং, ৬ মার্চ (হি.স.) : মেঘালয় ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স (এমডিএ)-০২ সরকারে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)-র আট এবং বিজেপির একজন পাবেন পরিষদীয় মন্ত্রিত্বের পদ। জানিয়েছেন এনপিপি-প্রধান, বিদায়ী তথা ভাবী মুখ্যমন্ত্রী কনরাড কঙ্খল সাংমা।

আজ সোমবার শপথ গ্রহণের পর বিধানসভায় এমডিএ-০২-এর প্রথম বৈঠকে বসেছিলেন কনরাড সাংমা। বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এ কথা জানিয়ে এনপিপি-প্রধান কনরাড সাংমা বলেন, মেঘালয়ে ন্যাশনাল পিপলস পার্টি নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোটকে মেঘালয় ডেমোক্রেটিক অ্যালায়েন্স-০২ বলা হবে। কেননা, নতুন সরকারের অংশীদাররা প্রথম এমডিএ সরকারেও ছিলেন।

তিনি আরও জানান, শাসক জোটের চেয়ারম্যান হবেন মুখ্যমন্ত্রী, অৰ্থাৎ কনরাড সাংমা। ১২ সদস্যের মন্ত্রিসভায় আটজন এনপিপি, দুটি ইউডিপি, একটি বিজেপি এবং একটি এইচএসপিডিপি-কে নেওয়া হবে। এক জিজ্ঞাসার জবাব দিতে গিয়ে তিনি বলেন, ১২ মন্ত্রীর মধ্যে মুখ্যমন্ত্রী সহ কেবল চারজনকে গারোপাহাড় এবং বাকি আট ক্যাবিনেট মন্ত্রীকে খাসিপাহাড় অঞ্চল থেকে বেছে নেওয়া হবে। মুখ্যমন্ত্রী কনরাড সাংমা জানান, বিধানসভার স্পিকার পদের জন্য ঐকমত্য প্রার্থীর বিষয়ে সিদ্ধান্ত নিতে সমস্ত জোট অংশীদারের সাথে কথা বলবেন৷

Releated Posts

তিন বছরেরও বেশি সময় পর মণিপুর-অসম-নাগাল্যান্ড বাস পরিষেবা ফের চালু

ইম্ফল, ২১ আগস্ট (আইএএনএস): তিন বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর শুক্রবার ফের চালু হল মণিপুর, অসম ও…

ByByTaniya Chakraborty Aug 21, 2026

সহিংসতার জেরে শিলং-গুয়াহাটি ট্যাক্সি পরিষেবা স্থগিত, যাত্রী নিরাপত্তা নিয়ে উদ্বেগ

শিলং, ২১ আগস্ট (আইএএনএস): শিলংয়ে সাম্প্রতিক হিংসাত্মক ঘটনার পর যাত্রী ও পরিবহণকর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যে শিলং-গুয়াহাটি রুটে…

ByByTaniya Chakraborty Aug 21, 2026

প্রতিটি চ্যাম্পিয়নের পেছনে থাকে বিশ্বাসের একটি ব্যবস্থা’: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২১ আগস্ট (আইএএনএস): ক্রীড়া পরিকাঠামো শক্তিশালী করা এবং প্রতিভাবান তরুণ ক্রীড়াবিদদের জন্য আরও বেশি সুযোগ তৈরিতে অসম…

ByByTaniya Chakraborty Aug 21, 2026

প্রবীণ নাগরিকদের শুভেচ্ছা হিমন্ত বিশ্ব শর্মার, কল্যাণে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত

গুয়াহাটি, ২১ আগস্ট (আইএএনএস): প্রবীণ নাগরিক দিবস উপলক্ষে রাজ্যের সমস্ত প্রবীণ নাগরিককে আন্তরিক শুভেচ্ছা জানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত…

ByByTaniya Chakraborty Aug 21, 2026
Scroll to Top