News Flash

Image

এনপিপি-সুপ্ৰিমো কনরাড সহ অন্য বিধায়কদের শপথ গ্ৰহণ মেঘালয় বিধানসভায়

শিলং, ৬ মার্চ (হি.স.) : এনপিপি-সুপ্ৰিমো কনরাড সাংমা সহ অন্য নবনিৰ্বাচিত বিধায়কগণ আজ সোমবার মেঘালয় বিধানসভায় শপথ গ্ৰহণ করেছেন। নবনিৰ্বাচিত বিধায়কদের শপথবাক্য পাঠ করিয়েছেন প্রোটেম স্পিকার টিমোথি ডি শিরা।

৬০ সদস্যের বিধানসভায় ৪৫ জন বিধায়কের সমর্থন নিয়ে এনপিপি নেতৃত্বাধীন জোটের পরবর্তী এনডিএ-ভুক্ত মেঘালয় ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স (এমডিএ)-০২ সরকারের মুখ্যমন্ত্রী হবেন কনরাড সাংমা। আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্ৰ মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, উত্তর-পূর্বাঞ্চলে বিজেপি-র কো-অর্ডিনেটর সম্বিত পাত্র, উত্তরপূর্বীয় রাজ্যগুলির মুখ্যমন্ত্রী এবং অসমের মুখ্যমন্ত্রী তথা নেডা-র আহ্বায়ক হিমন্তবিশ্ব শর্মা সহ বহুজনের উপস্থিতিতে কনরাড সাংমা সহ তাঁর মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন। রাজভবনে তাঁদের পদ ও গোপনীয়তার শপথবাক্য পাঠ করাবেন রাজ্যপাল রাজ্যপাল ফাগু চৌহান।

এখানে উল্লেখ করা যেতে পারে, ২৬ বিধায়ক নিয়ে বিধানসভায় বৃহত্তম দল এনপিপি। এর পর যথাক্রমে ১১ জন ইউডিপি, বিজেপি-র ২, পিডিএফ-এর ২, এইচএসপিডিপি-এর ২ এবং দুজন নির্দলীয় বিধায়ককে নিয়ে মোট ৪৫ জনের এমডিএ-০২ জোট সরকার হবে মেঘালয়ে।

Releated Posts

তিন বছরেরও বেশি সময় পর মণিপুর-অসম-নাগাল্যান্ড বাস পরিষেবা ফের চালু

ইম্ফল, ২১ আগস্ট (আইএএনএস): তিন বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর শুক্রবার ফের চালু হল মণিপুর, অসম ও…

ByByTaniya Chakraborty Aug 21, 2026

সহিংসতার জেরে শিলং-গুয়াহাটি ট্যাক্সি পরিষেবা স্থগিত, যাত্রী নিরাপত্তা নিয়ে উদ্বেগ

শিলং, ২১ আগস্ট (আইএএনএস): শিলংয়ে সাম্প্রতিক হিংসাত্মক ঘটনার পর যাত্রী ও পরিবহণকর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যে শিলং-গুয়াহাটি রুটে…

ByByTaniya Chakraborty Aug 21, 2026

প্রতিটি চ্যাম্পিয়নের পেছনে থাকে বিশ্বাসের একটি ব্যবস্থা’: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২১ আগস্ট (আইএএনএস): ক্রীড়া পরিকাঠামো শক্তিশালী করা এবং প্রতিভাবান তরুণ ক্রীড়াবিদদের জন্য আরও বেশি সুযোগ তৈরিতে অসম…

ByByTaniya Chakraborty Aug 21, 2026

প্রবীণ নাগরিকদের শুভেচ্ছা হিমন্ত বিশ্ব শর্মার, কল্যাণে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত

গুয়াহাটি, ২১ আগস্ট (আইএএনএস): প্রবীণ নাগরিক দিবস উপলক্ষে রাজ্যের সমস্ত প্রবীণ নাগরিককে আন্তরিক শুভেচ্ছা জানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত…

ByByTaniya Chakraborty Aug 21, 2026
Scroll to Top