News Flash

  • Home
  • দিনের খবর
  • অবৈধভাবে গ্যাস মজুত রাখার অভিযোগে গ্ৰেফতার এক, অপর অভিযুক্ত পলাতক
Image

অবৈধভাবে গ্যাস মজুত রাখার অভিযোগে গ্ৰেফতার এক, অপর অভিযুক্ত পলাতক

বাঁকুড়া, ৫ মার্চ (হি. স.) অবৈধভাবে এল পি জি গ্যাস মজুত ও ব্যবহারের অভিযোগে বাকাদহ থেকে অভিযুক্ত একজনকে গ্ৰেফতার করে, পলাতক অপর অভিযুক্তের খোঁজ করছে পুলিশ।

আজ বাঁকুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন ) সাংবাদিকদের জানান যে, গতকাল সন্ধ্যায় বিষ্ণুপুর থানার অন্তর্গত বাঁকাদহের কৃশানু দত্ত ও বাপন মন্ডলের দোকানে ও গোডাউনে এলপিজি গ্যাসের সিলিন্ডার অবৈধভাবে মজুত ও ব্যবহার করার তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। দেখা যায় অত্যন্ত বিপদজনকভাবে তারা এই কাজ করছে। মোট ৭৯ টি এলপিজি সিলিন্ডার উদ্ধার করে বাজেয়াপ্ত করা হয়েছে। মোট ৭৯টি এলপিজি সিলিন্ডারের মধ্যে কৃশানু দত্তের দোকান থেকে ৪৪টি এলপিজি সিলিন্ডার (২৩টি গ্যাস ভর্তি, খালি ২১টি) এবং বাপন মণ্ডলের দোকান থেকে ৩৫টি সিলিন্ডার(ভর্তি ৬টি, খালি ২৯টি) বাজেয়াপ্ত করা হয়েছে। বাপন মন্ডল পালিয়ে যেতে সক্ষম হলেও কৃশানু দত্তকে গ্রেফতার করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে ৪টি রিফিলিং পাম্প, ২টি ওজন মেশিন ও ৭টি ছোট সিলিন্ডার। বাপন মণ্ডলের খোঁজে অভিযান চলছে বলে তিনি জানান।

Releated Posts

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026

অসমে বন্যাদুর্গতদের জন্য বাড়তি ত্রাণের দাবিতে অনশনে অখিল গগৈ

গুয়াহাটি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য বাড়তি ক্ষতিপূরণ ও ত্রাণের দাবিতে বৃহস্পতিবার একদিনের অনশন…

ByByNews Desk Sep 17, 2026

টাটা সন্সের চেয়ারম্যান পদে চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের প্রস্তাব ‘অবৈধ’: টাটা ট্রাস্টস

মুম্বই, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): টাটা সন্সের চেয়ারম্যান হিসেবে এন. চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের জন্য পরিচালন পর্ষদের প্রস্তাবকে ‘অবৈধ’ বলে দাবি…

ByByNews Desk Sep 17, 2026

শ্রীরামপুরে মমতার সভায় হাইকোর্টের শর্তসাপেক্ষ অনুমতি, সর্বাধিক ১,০০০ জনের জমায়েত

কলকাতা, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে তৃণমূল কংগ্রেসের সভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তবে শর্তসাপেক্ষে এই অনুমতি…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top