News Flash

  • Home
  • মুখ্য খবর
  • নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে বিজেপির বৈঠক
Image

নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে বিজেপির বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ মার্চ৷৷ আগামী ৮ মার্চ নতুন মন্ত্রীসভার শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে৷ স্বামী বিবেকানন্দ ময়দানে এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ্ ও রাষ্ট্রীয় সভাপতি জে পি নাড্ডা৷ তারই প্রস্তুতি হিসাবে রবিবার বিজেপি-র প্রদেশ নির্বাচনী কার্যালয়ে দলের সমস্ত প্রার্থী, মণ্ডল সভাপতি, সংগঠনের নেতৃত্বদের নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়৷ এই প্রস্তুতি বৈঠকে জয়ী বিধায়ক, বিধায়ীকাদের পাশাপাশি সমস্ত প্রার্থীরা উপস্থিত ছিলেন৷ বৈঠকের পৌরহিত্য করেন প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, বিদায়ী মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, বিজেপি-র রাষ্ট্রীয় মুখপাত্র তথা উত্তর পূর্বাঞ্চলের কর্ডিনেটর সম্বিৎ পাত্রা, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক৷  ৮ মার্চের জন্য প্রস্তুতি  বৈঠকের আহ্বান করা হয়েছে বলে জানান প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য৷ তিনি এই জয়ের জন্য সমস্ত কার্যকর্তাদের ফের ধন্যবাদ জানান৷ একই সঙ্গে শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে আমন্ত্রণ জানান৷ ৮ মার্চ রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে অনুষ্ঠিত হতে যাচ্ছে নতুন মন্ত্রীসভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান৷ অনুষ্ঠানের প্রস্তুতি খতিয়ে দেখলেন বিদায়ী মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সহ প্রশাসনিক আধিকারিকরা৷৮ মার্চ রাজ্যের নতুন মন্ত্রীসভার সদস্য সদস্যারা শপথ গ্রহণ করতে চলেছেন৷ রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে অনুষ্ঠিত হবে এই শপথ গ্রহণ অনুষ্ঠান৷ শপথ গ্রহন অনুষ্ঠানকে সামনে রেখে বর্তমানে বর্তমানে চলছে প্রস্তুতি৷ রবিবার শপথ গ্রহণ অনুষ্ঠানের প্রস্তুতি খতিয়ে দেখতে স্বামী বিবেকানন্দ ময়দান পরিদর্শনে যান বিদায়ী মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা৷ স্বামী বিবেকানন্দ ময়দানের প্রস্তুতি সরজমিনে খতিয়ে দেখার পর বিদায়ী মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা জানান ৮ মার্চ স্বামী বিবেকানন্দ ময়দানে অনুষ্ঠিত হতে যাচ্ছে নতুন মন্ত্রীসভার সদস্য সদস্যাদের শপথ গ্রহণ অনুষ্ঠান৷ অনুষ্ঠানে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপি-র সর্ব ভারতীয় সভাপতি জেপি নাড্ডা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্, বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও বিজেপির সর্ব ভারতীয় নেতৃত্বরা উপস্থিত থাকবেন৷ এইদিন ছিলেন বিজেপির সর্ব ভারতীয় মুখপাত্র সম্বিত পাত্রা, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, রাজ্যের মুখ্য সচিব জেকে সিনহা, রাজ্য পুলিশের মহা নির্দেশক অমিতাভ রঞ্জন সহ অন্যান্য আধিকারিকরা৷

Releated Posts

আমার কুন্ডলীতে হার নেই, বাংলায় এসেছি বিজেপির সরকার গড়তেই : সাংসদ বিপ্লব

আগরতলা, ৪ মে : আমার কুন্ডলীতে হার নেই, বাংলায় এসেছি বিজেপির সরকার গড়তেই। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার…

ByByTaniya Chakraborty May 4, 2026

কালবৈশাখীর তাণ্ডবে ভেঙে চুরমার বসতঘর, বিপাকে পরিবার

আগরতলা, ৪ মে: প্রবল কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেল এক দরিদ্র পরিবারের স্বপ্নের বসতঘর। ঘটনাটি ঘটেছে সাব্রুমের হার্বাতলী…

ByByReshmi Debnath May 4, 2026

ধর্মনগরে জয়ী বিজেপি, ভোটারদের ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ৪ মে : ধর্মনগর উপনির্বাচনে বিজেপি প্রার্থী জহর চক্রবর্তীর বিপুল জয়ের পর রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা…

ByByTaniya Chakraborty May 4, 2026

৩৩ শতাংশ মহিলা সংরক্ষণ বিল নিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ৩ মে : ৩৩ শতাংশ মহিলা সংরক্ষণ বিলকে কেন্দ্র করে বিজেপির রাজনৈতিক অবস্থান নিয়ে তীব্র সমালোচনা করল…

ByByReshmi Debnath May 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top