News Flash

Image

মহারানীপুরে পথ দুর্ঘটনায় আহত দুই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ মার্চ৷৷ মদমত্ত অবস্থায়  দ্রুত গতিতে থাকা  মোটর বাইক ও বাইসাইকেল এর সংঘর্ষে আহত ২ জন৷ ঘটনা শনিবার রাতে  তেলিয়ামুড়া থানাধীন মহারানীপুর এলাকায় জাতীয় সড়কে৷ জানা যায়, তেলিয়ামুড়া থানাধীন মহারানীপুর এলাকার বাসিন্দা শ্যামল দেব নামে এক ব্যাক্তি নিজ বাইসাইকেল চেপে তেলিয়ামুড়া শহরের উদ্যেশ্যে আসছিলেন৷ সেই সময় তেলিয়ামুড়া থেকে একটি বাইক মহারানীপুর এর দিকে যাচ্ছিল৷ মুখোমুখি সংঘর্ষ ঘটে উভয়ের মধ্যে৷  ঘটনাস্থলে উভয়েই জাতীয় সড়কে ছিটকে পড়ে যায়৷ এতে আহত হয় বাইক আরোহী এবং বাইসাইকেল চালক শ্যামল দেব নামের ব্যাক্তি৷ ঘটনা প্রত্যক্ষ করে এলাকার লোকজন তাদের উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য৷ জানা যায় ,বাইসাইকেল আরোহী শ্যামল দেবের আঘাত গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য  জিবি  হাসপাতালে রেফার করেন  চিকিৎসক৷ এদিকে ,প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায় বাইক চালক মদমত্ত অবস্থায় অত্যাধিক  গতিতে বাইক চালানোর ফলেই ঘটে এই দূর্ঘটনা৷ বাইক চালক ষষ্ঠ ব্যাটেলিয়ানের এক টি. এস. আর এর জওয়ান বলে জানা যায়৷ পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনা তদন্ত শুরু করেছে৷

Releated Posts

নিট পরীক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছেঃ জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন:  আগামী ২১ জুন সারা দেশের সাথে রাজ্যেও নিট পরীক্ষা (ন্যাশনাল ইলিজিবিলিটি কাম এন্ট্রান্স…

ByByReshmi Debnath Jun 18, 2026

অবিরাম বর্ষণে বেহাল বামুটিয়া বিধানসভার রাস্তাঘাট, চরম দুর্ভোগে সাধারণ মানুষ

বামুটিয়া, ১৯ জুন : টানা বর্ষণের জেরে বামুটিয়া বিধানসভার বিভিন্ন এলাকার রাস্তাঘাটের অবস্থা ক্রমশই বেহাল হয়ে উঠেছে। কামালঘাট,…

ByByReshmi Debnath Jun 18, 2026

টিটিএএডিসি শিক্ষা বিভাগের ইএম-এর কাছে ৬ দফা দাবিতে ডেপুটেশন টিএসইউ-এর

আগরতলা, ১৮ জুন: শিক্ষা পরিকাঠামোর উন্নয়ন সহ ৬ দফা দাবিতে টিটিএএডিসি-র শিক্ষা বিভাগের এক্সিকিউটিভ মেম্বার (ইএম) সি. কে.…

ByByTaniya Chakraborty Jun 18, 2026

পোয়াংবাড়ি ভিলেজে তিপরা মথা-বিজেপি কর্মীদের মধ্যে উত্তেজনা, পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে

আগরতলা, ১৮ জুন : দক্ষিণ ত্রিপুরার করবুক মহকুমার অন্তর্গত পোয়াংবাড়ি এডিসি ভিলেজে বৃহস্পতিবার তিপরা মথা পার্টি ও বিজেপি…

ByByReshmi Debnath Jun 18, 2026
Scroll to Top