News Flash

  • Home
  • দেশ
  • বস্তা খুলতেই বেরিয়ে এল তিন কিলোগ্রাম ওজনের হাতির দাঁত, শিলিগুড়িতে ধৃত এক পাচারকারীও
Image

বস্তা খুলতেই বেরিয়ে এল তিন কিলোগ্রাম ওজনের হাতির দাঁত, শিলিগুড়িতে ধৃত এক পাচারকারীও

শিলিগুড়ি, ৫ মার্চ (হি.স.): প্রায় তিন কিলোগ্রাম ওজনের একটি হাতির দাঁত-সহ এক পাচারকারীকে গ্রেফতার করলেন জলপাইগুড়ির বেলাকোবা রেঞ্জের আধিকারিকরা। শনিবার সন্ধ্যায় গ্রেফতার করা হয়েছে ওই অভিযুক্তকে। ধৃত ব্যক্তির নাম মণিকান্ত গোয়ালা। সে আলিপুরদুয়ারের বাসিন্দা। বন দফতরের মতে, হাতির দাঁতটি প্রায় ৩ ফুট লম্বা। সেটার ওজন ৩ কিলোগ্রাম। সেটার বাজারমূল্য প্রায় ১৫ লক্ষ টাকা বলে জানা গিয়েছে।

বন দফতর সূত্রে দাবি, ধৃত জানিয়েছেন, ওই দাঁতটি আনা হয়েছিল অসম থেকে। সেটা বিক্রি করাই উদ্দেশ্য ছিল বলেও জানিয়েছেন ধৃত। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় শিলিগুড়ির তিনবাত্তি মোড়ে অভিযান চালান বন দফতরের আধিকারিকরা। বন দফতর সূত্রে জানা গিয়েছে, একটি ট্রাক থেকে একটি বস্তা নিয়ে নামেন দু’জন। তাঁদের দেখে এগিয়ে যান বন দফতরের আধিকারিকরা। বিপদ বুঝে এই সময় এক জন পালিয়ে যায়। তবে মণিকান্তকে বস্তা-সহ ধরে ফেলেন বনকর্মীরা। বস্তায় তল্লাশি করতেই বেরিয়ে আসে হাতির দাঁত।

Releated Posts

কেরলে বৃষ্টিজনিত দুর্যোগে মৃত ৮, নিখোঁজ ৮; ক্ষতিগ্রস্তদের সবরকম সহায়তার আশ্বাস মুখ্যমন্ত্রীর

তিরুবনন্তপুরম, ২ আগস্ট (আইএএনএস): কেরলে প্রবল বৃষ্টি ও বন্যাজনিত দুর্যোগে এখনও পর্যন্ত অন্তত আটজনের মৃত্যু হয়েছে, ১৩ জন…

ByByNews Desk Aug 2, 2026

বারামুলায় যৌথ বাহিনীর জালে জঙ্গিদের ওভারগ্রাউন্ড ওয়ার্কার, উদ্ধার আগ্নেয়াস্ত্র ও গুলি

শ্রীনগর, ২ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের বারামুলা জেলায় যৌথ বাহিনীর অভিযানে এক জঙ্গি-সহযোগী বা ওভারগ্রাউন্ড ওয়ার্কারকে (ওজিডব্লিউ)…

ByByNews Desk Aug 2, 2026

বিহারে রহস্যজনক পরিস্থিতিতে পুরসভার নির্বাহী আধিকারিকের মৃত্যু, তদন্ত শুরু

ঔরঙ্গাবাদ, ২ আগস্ট (আইএএনএস): বিহারের ঔরঙ্গাবাদ জেলায় রহস্যজনক পরিস্থিতিতে আহত অবস্থায় উদ্ধার হওয়ার পর দেহরি-ডালমিয়ানগর পুর পরিষদের নির্বাহী…

ByByNews Desk Aug 2, 2026

ভারতের সভ্যতা, বেদ ও ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত মধ্যস্থতা: প্রধান বিচারপতি সূর্য কান্ত

জয়পুর, ১ অগস্ট (আইএএনএস): পারস্পরিক আলোচনার মাধ্যমে বিরোধ মেটানোর সংস্কৃতি ভারতের সভ্যতা, বেদ, প্রাচীন ইতিহাস এবং কৌটিল্য থেকে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top