News Flash

  • Home
  • দেশ
  • পরিযায়ী শ্রমিকদের ওপর হামলা বরদাস্ত করবে না বিহার ও তামিলনাড়ু সরকার : তেজস্বী যাদব
Image

পরিযায়ী শ্রমিকদের ওপর হামলা বরদাস্ত করবে না বিহার ও তামিলনাড়ু সরকার : তেজস্বী যাদব

পাটনা, ৫ মার্চ (হি.স.): পরিযায়ী শ্রমিকদের ওপর হামলা বরদাস্ত করবে না বিহার ও তামিলনাড়ু সরকার। বললেন বিহারের উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তেজস্বী যাদব বলেছেন, বিহার সরকার এ ব্যাপারে অত্যন্ত উদ্বিগ্ন। তাই তামিলনাড়ুতে একটি টিম পাঠানো হয়েছে। বিহার এবং তামিলনাড়ু, উভয় সরকারই এটি সহ্য করবে না।

তেজস্বী যাদব আরও বলেছেন, একটি সংবাদপত্রে উল্লেখ করা হয়েছে যে, বিহারের বিজেপি সভাপতি তামিলনাড়ুর বিজেপি প্রধানকে ফোন করেছিলেন যিনি তাঁকে বলেছেন, তামিলনাড়ুতে এমন কোনও ঘটনা ঘটেনি। আমাদের সরকার সত্য অনুসন্ধানে একটি দল পাঠিয়েছে। তামিলনাড়ুর কিছু জেলা পরিযায়ী শ্রীমিকদের জন্য হেল্পলাইন নম্বর জারি করেছে। কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগে তেজস্বী বলেছেন, আপনারা কী এই বিষয়ে ভারত সরকারের কোনও উদ্বেগ দেখতে পাচ্ছেন? দুই রাজ্যের মধ্যে এই বিষয়টি সমাধানের জন্য ভারত সরকারের পদক্ষেপ নেওয়া উচিত।

Releated Posts

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা বিশ্বজুড়ে

রোজো, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা আসতে শুরু…

ByByNews Desk Sep 17, 2026

বেঙ্গালুরুতে ভয়াবহ হামলা, কলকাতার নার্সকে অ্যাসিড ও ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ

বেঙ্গালুরু, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): বেঙ্গালুরুর জেপি নগরের তৃতীয় পর্যায়ে নারায়ণ ক্লিনিকের কাছে বৃহস্পতিবার সকালে প্রকাশ্য রাস্তায় এক ২৬…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top