News Flash

  • Home
  • প্রধান খবর
  • তিলজলা রোডে চামড়ার কারখানায় বিধ্বংসী আগুন, দমকলের তৎপরতায় আয়ত্তে
Image

তিলজলা রোডে চামড়ার কারখানায় বিধ্বংসী আগুন, দমকলের তৎপরতায় আয়ত্তে

কলকাতা, ৫ মার্চ (হি.স.): কলকাতার তিলজলা রোডে আগুন লাগল একটি চামড়ার কারখানায়। শনিবার রাত ১২টা নাগাদ তিলজলা রোডের পাঞ্জাবি পাড়ায় ওই কারখানা থেকে গলগল করে কালো ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয় বাসিন্দারা। দ্রুত আগুনের গ্রাসে চলে যায় গোটা কারখানা। স্থানীয়রাই প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগান।

খবর পাওয়ার পর আগুন নেভাতে আসে দমকলের ৩টি ইঞ্জিন। দমকলের ৩টি ইঞ্জিনের ঘণ্টা দেড়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। এই অগ্নিকাণ্ডে প্রচুর ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে কেউ হতাহত হননি।

Releated Posts

জি৭ শীর্ষ সম্মেলনে ভারতের অর্থনৈতিক স্বার্থ রক্ষায় ব্যর্থ প্রধানমন্ত্রী মোদি, দাবি কংগ্রেসের

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস) : ফ্রান্সের এভিয়ানে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অংশগ্রহণ নিয়ে তীব্র সমালোচনা…

ByBySandeep Biswas Jun 18, 2026

উন্নয়ন ও ঐতিহ্যের যুগলবন্দিতে মোদি সরকারের ১২ বছর ‘স্বর্ণযুগ’: অমিত শাহ

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের ১২ বছরের সাফল্য তুলে ধরে বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী…

ByByNews Desk Jun 18, 2026

প্যারিসে শীর্ষ শিল্পপতিদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী মোদি, ভারতের বিনিয়োগ ও উদ্ভাবনের সম্ভাবনা তুলে ধরলেন

প্যারিস, ১৮ জুন (আইএএনএস): ফ্রান্সে জি-৭ শীর্ষ সম্মেলনের কর্মসূচি শেষ করার পর বৃহস্পতিবার প্যারিসে একাধিক শীর্ষ শিল্পপতি ও…

ByByNews Desk Jun 18, 2026

২৩তম কিস্তিতে কৃষকদের অ্যাকাউন্টে ১৮,৮৮০ কোটি টাকা, শনিবার পিএম-কিষান-এর অর্থ ছাড়বেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী শনিবার পশ্চিমবঙ্গের হুগলি জেলার তারকেশ্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কিষান…

ByByNews Desk Jun 18, 2026
Scroll to Top