News Flash

  • Home
  • দেশ
  • বি সি রায় হাসপাতালে ফের মৃত্যু ২ শিশুর
Image

বি সি রায় হাসপাতালে ফের মৃত্যু ২ শিশুর

কলকাতা, ৫ মার্চ (হি.স.): বি সি রায় শিশু হাসপাতাল শিশুমৃত্যুর ঘটনা অব্যাহত। ফের রাজ্যে প্রাণ গেল ২ শিশুর। রবিবার সকালে পরপর দুই শিশুর মৃত্যুর ঘটনায় বাড়ছে উদ্বেগ। হাজার সতর্কতামূলক পদক্ষেপ সত্ত্বেও ঠেকানো যাচ্ছে না শিশুমৃত্যু। প্রায় প্রতিদিনই লেগে রয়েছে প্রাণহানি। ফের রাজ্যে প্রাণ গেল দুই শিশুর। মৃতদের মধ্যে একজন উত্তর ২৪ পরগনার মিনাখার বাসিন্দা। চার মাস বয়সি ওই শিশুর মাসখানেক আগে পক্স হয়েছিল। গত মঙ্গলবার জ্বর, সর্দি, কাশি নিয়ে হাসপাতালে ভরতি হয়। শিশুটিকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। তা সত্ত্বেও শেষরক্ষা হয়নি। রবিবার ভোর চারটে নাগাদ মৃত্যু হয় তার। আতিফা খাতুন নামে ১ বছর ৭ মাস বয়সি আরও একটি শিশুরও মৃত্যু হয়েছে। গত রবিবার জ্বর, সর্দি, কাশি নিয়ে হাসপাতালে ভরতি হয় সে। সপ্তাহখানেক ধরে চলে যমে-মানুষে টানাটানি। রবিবার সকাল ৬টা নাগাদ মৃত্যু হয় খুদের।

শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশের বিভিন্ন এলাকায় শুরু হয়েছে জ্বর, সর্দি-কাশির সংক্রমণ। যার নেপথ্যে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। এরজন্য বিশেষজ্ঞরা দায়ী করেছেন ইনফ্লুয়েঞ্জার উপ প্রজাতি এইচ ৩ এন ২ ভাইরাসকে।

Releated Posts

মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ অগ্নিমিত্রা পালের, বুলেটপ্রুফ জ্যাকেট ও জ্যামার-যুক্ত কনভয় ব্যবহারের আবেদন

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর এক সহযোগী গ্রেফতার হওয়ার ঘটনার প্রেক্ষিতে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিরাপত্তা…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ‘জিআই অ্যান্ড বিয়ন্ড ২.০’ শীর্ষ সম্মেলন, প্রদর্শিত হবে ভারতের জিআই-স্বীকৃত হস্ততাঁত ও হস্তশিল্প

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃত হস্ততাঁত ও হস্তশিল্প পণ্যের প্রচার এবং দেশীয় ও আন্তর্জাতিক…

ByByNews Desk Aug 2, 2026

কিরোরি মাল কলেজের নবীনদের কৌতূহলী ও স্বাধীনচেতা হওয়ার আহ্বান দিলেন দিল্লির উপরাজ্যপাল টি. এস. সন্ধু

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয়ের কিরোরি মাল কলেজের ‘ফ্রেশার্স ওরিয়েন্টেশন প্রোগ্রাম ২০২৬’-এ নবাগত পড়ুয়াদের উদ্দেশে বৌদ্ধিক কৌতূহল,…

ByByNews Desk Aug 2, 2026

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে প্রাক্তন সাংসদ অশোক সিদ্ধার্থকে ফের বহিষ্কার করলেন মায়াবতী

লখনউ, ২ আগস্ট (আইএএনএস): দলবিরোধী কার্যকলাপ ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বহুজন সমাজ পার্টির (বিএসপি) প্রধান মায়াবতী রবিবার প্রাক্তন সাংসদ…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top